আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

বিসিবি থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-09-2024 11:40:28 am

কয়েকদিন আগেই সভা শেষে দুই পরিচালক তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছিলেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সে সময় শফিউল আলম চৌধুরী নাদেল ও তানভীর আহমেদ টিটু পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন খালেদ মাহমুদ সুজনও।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের মধ্যে অন্যতম একজন হলেন খালেদ মাহমুদ সুজন। এ ছাড়াও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সফল কোচও তিনি। কিন্তু এবার বিসিবি থেকে সরে দাঁড়ালেন এই সাবেক ক্রিকেটার। বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সুজন।


বুধবার (১১ সেপ্টেম্বর) বোর্ডে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। তবে পদত্যাগের কারণ এখনও জানা যায়নি।


খালেদ মাহমুদ সুজন মিডিয়াম-পেস বোলার এবং মিডল-অর্ডারের ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে খেলেছেন। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ দলে খেলেছেন এবং ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন।


২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজের আগে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রযুক্তি পরিচালক হিসাবে কাজ শুরু করেন। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন সুজন।


উল্লেখ্য, রাজনৈতিক পট পরিবর্তনের জের ধরে দেশের নানা অঙ্গনে চলছে পরিবর্তনের হাওয়া। যার ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদেও বেশ কয়েকটি পরিবর্তন এসেছে।


সুজনের আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন আরও চার জন। জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম ববি ও শফিউল আলম চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জয়ের মতো প্রভাবশালী পরিচালকেরা।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে