প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

বাংলাদেশের বিপক্ষে ‘দুই শতক’ হাঁকাতে চান কোহলি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-09-2024 11:42:32 am

বিরাট কোহলি সবশেষ টেস্ট খেলেছেন এ বছরের জানুয়ারিতে। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের হয়ে খেলার পর প্রথমবারের মতো টেস্ট ফরম্যাটে ফিরছেন তিনি। ছেলে আকায়ের জন্মের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হোম টেস্ট সিরিজ মিস করেন এই ব্যাটার।


চলতি বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সফরেও রানের দেখা পাননি কোহলি। তাই বাংলাদেশ সিরিজ দিয়ে ফর্মে ফেরার তাড়া থাকবে তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তাঁর ৭৬ রানের সুবাদেই লড়াই করার পুঁজি পায় ভারত এবং পরে ম্যাচটি জিতেও নেয়।


তবে সে টুর্নামেন্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ৮ ম্যাচে ১৮.৮৭ গড় ও ১১২.৬৮ স্ট্রাইক রেটে করেন ১৫১ রান। শ্রীলঙ্কা সফরেও তিনি ছিলেন রানখরায়, করেছেন কেবল ৫৮ রান। তবে বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজেই তিনি আবার রানে ফিরবেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার বাসিত আলী।


বাংলাদেশের বিপক্ষে সিরিজে তিন অঙ্ক ছুঁতে পারবেন বলে জানিয়েছেন বাসিত আলী। বাসিত তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘ইংল্যান্ড সিরিজে বিরাট ছিলেন না। শ্রীলঙ্কা সিরিজে ভালো পারফর্ম করতে পারেননি। কিন্তু বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে আপনি বড় সেঞ্চুরি দেখতে পাবেন (বিরাটের কাছ থেকে)। ১১০ বা ১১৫ নয়, আপনি। তার কাছ থেকে ২০০ রানের নক দেখতে পারেন।’


উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। এরপর দ্বিতীয় টেস্টে ২৭ সেপ্টেম্বর কানপুরে মুখোমুখি হবে দুই দল।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২০ ঘন্টা ৪৫ মিনিট আগে