বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

কালিগঞ্জে সামাজিক বনায়ন প্রকল্প পরিদর্শন করলেন বন সংরক্ষণ অফিসার

কালিগঞ্জে সামাজিক বনায়ন প্রকল্প পরিদর্শন করলেন বন সংরক্ষণ অফিসার 


সাতক্ষীরা জেলার কালিগঞ্জে সামাজিক বনায়ন প্রকল্প পরিদর্শন করলেন  সামাজিক বনাঞ্চল, যশোর এর বন সংরক্ষণ কর্মকর্তা এএসএম জহির উদ্দীন আকন।বুধবার বিকেলে কালিগঞ্জের পিরোজপুর থেকে মৌতলা পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ  ২০২৩-২৪ অর্থবছরের স্ট্রীট বাগান পর্যবেক্ষণ করতে এসে তিনি বলেন,

 'বনায়ন দারিদ্র্য ঘোচায়, দেশকে বাঁচায়' স্লোগানকে বাস্তবায়ন করার মানসে সামাজিক বনায়নের গুরুত্ব অপরিসীম। এর উপকারিতা, সংরক্ষণ এবং কে বা কারা এর উপকারভোগী তার সুন্দর ব্যাখ্যা উপস্থাপন করেন তিনি।এসময় উপস্থিত আঞ্চলিক ও বিভাগীয় বন কর্মকর্তারা বলেন, একটি সুন্দর দেশ গঠনে সামাজিক বন সংরক্ষণ ও সম্প্রসারণ অপরিহার্য। সাতক্ষীরা অন্য জেলা থেকে বনায়ন তৈরিতে অনেকটা এগিয়ে। এ অঞ্চলের মাটি গাছ আর মানুষ যেন এক সূত্রে গাঁথা। বাংলাদেশের প্রত্যেকটি জেলাকে সবুজ অরণ্য তৈরির বিকল্প নেই। প্রাকৃতিক বিপর্যয় ও ক্ষরা থেকে নিরাপত্তা এবং পশু-পাখির আশ্রম হিসেবে সামাজিক বনায়ন গুরুত্বপূর্ণ।  ৫৫ ভাগ আর্থিক সুবিধা স্থানীয় গাছ পরিচর্যাকারীরা পান। গাছ প্রকৃতির অনেক উপকার করে এরূপ নানা তথ্য তুলে ধরেন।


পরিদর্শনকালে বন বিভাগের কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র, জি.এম মারুফ বিল্লাহ, আওছাফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন দীর্ঘদিন বন তদারকির দায়িত্বে থাকা বাবর আলী গাজী, সদস্য শেখ আব্দুর রহমান, আমিনুল ইসলাম, শেখ আরিফুজ্জামানসহ স্থানীয় সামাজিক বনায়ন সুবিধাভোগী সুধীমহল।  প্রসঙ্গত, চির সবুজ বনায়নের লক্ষ্যে ২০০৪ সাল থেকে নিরালসভাবে কাজ করছেন এবং প্রায় ৩ কোটি জনগোষ্ঠীকে উপকারভোগী করা হয়েছে।

আরও খবর