আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

সাকিবের দুর্দান্ত বোলিং নৈপুন্যের ম্যাচে সমারসেটের কাছে হারলো সারে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-09-2024 12:58:45 pm

১৪ বছর পর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলতে নেমে বল হাতে দারুন পারফরমেন্স করেছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান। সমারসেটের বিপক্ষে ম্যাচে ৯ উইকেট শিকার করেন সারের হয়ে খেলতে নামা সাকিব। কিন্তু তারপরও ম্যাচে সমারসেটের কাছে ১১১ রানের বড় ব্যবধানে হেরে গেছে সাকিবের সারে।

টনটনে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের চারদিনের ম্যাচে জয়ের জন্য ২২১ রানের টার্গেট পায় সারে।

জবাব চতুর্থ ও শেষ দিন সমারসেটের দুই স্পিনার জ্যাক লিচ ও আর্চি ভনের ঘূর্ণিতে ১০৯ রানে অলআউট হন সারে। দলের পক্ষে ওপেনার ডম সিবলি সর্বোচ্চ ৫৬ রান করেন।

প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ হন সাকিব। দ্বিতীয় ইনিংসে ৫ বল খেলে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের পুত্র আর্চি ভনের বলে আউট হন সাকিব। প্রথম ইনিংসে ২৪ বলে ১২ রান করেছিলেন তিনি। এই ইনিংসে সমারসেটের লিচ ও আর্চি ভন সমান ৫টি করে উইকেট নেন।

ম্যাচের প্রথম ইনিংসে ৯৭ রানে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৯৬ রানে ৫ উইকেট নেন সাকিব।

প্রথম ইনিংসে সমারসেটের ৩১৭ রানের জবাবে ৩২১ রান করেছিলো সারে। দ্বিতীয় ইনিংসে ২২৪ রান করে সমারসেট।

সারের হয়ে একটি ম্যাচ খেলতে দীর্ঘদিন পর কাউন্টিতে যোগ দিয়েছিলেন সাকিব। জাতীয় দলের আসন্ন ভারত সফরকে সামনে রেখে শীঘ্রই বাংলাদেশ শিবিরে যোগ দিবেন সাকিব। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং ৬ অক্টোবর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে