আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

টাইগারদের আগুনঝরা বোলিংয়ে ৩৭৬ রানেই থামল ভারত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-09-2024 04:31:06 am

৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। সেখান থেকে আজকের দিনে আর ৩৭ রান যোগ করতেই শেষের চার উইকেট হারিয়েছে স্বাগতিকরা। যেখানে একাই ৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। বাকি একটি উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। তাতে ইনিংসে ৫ উইকেট শিকার করার কীর্তি গড়লেন এই ডানহাতি পেসার।


নিজেদের প্রথম ইনিংসে ৯১ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৩৭৬ রান সংগ্রহ করেছে ভারত।


এর আগে, চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন দারুণভাবে শুরু করেছিল বাংলাদেশ। হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে স্বাগতিকদের চেপে রাখা গেলেও পরে সেই নিয়ন্ত্রণ হাতছাড়া হয় অশ্বিন-জাদেজার অনবদ্য জুটির কল্যাণে। দ্বিতীয় দিন অবশ্য ভারতকে দ্রুত অলআউটের লক্ষ্যে নামতে এই জুটি ভাঙা প্রয়োজন। তাতে সকালের শুরুতেই সফল হয়েছে সফরকারী দল। তাসকিনের আঘাতে ভেঙেছে ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি।


সেঞ্চুরি বঞ্চিত হওয়া জাদেজা ৮৬ রানে এজ হয়ে লিটনের গ্লাভসে ক্যাচ দিয়েছেন। তার ১২৪ বলের ইনিংসে ছিল ১০টি চার ও দুটি ছয়।


অথচ গতকাল পরিস্থিতি এমন ছিল না। সকাল ও দুপুরের সেশনে ভারতের স্কোরবোর্ডে এসেছে সমান ৮৮ রান করে, উইকেটও পড়েছে তিনটি। কিন্তু শেষ সেশনে কোনও উইকেট না হারিয়ে এলো ১৬৩ রান! সপ্তম উইকেটের জুটিতে স্বাগতিকরা শুধু বিপদই কাটিয়ে উঠেনি, নিয়েছে ম্যাচের নিয়ন্ত্রণ। ১০২ রানে অশ্বিন ও ৮৬ রানে জাদেজা অপরাজিত ছিলেন। কিন্তু দ্বিতীয় দিন জাদেজা আর রান যোগ করতে পারেননি। প্রথম দিন ভারত ৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রানে দিন শেষ করেছিল।


বাংলাদেশের পক্ষে হাসান চার উইকেট নিয়েছিলেন। নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ পান একটি করে উইকেট। ৮ ওভার বোলিং করে সাকিবের ইকোনমি রেট সর্বোচ্চ ৬.২৫, ৫০ রান দেন তিনি।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে