ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার লালপুরের বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি শান্তিগঞ্জ প্রেসক্লাবের নাম ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে লিগ্যাল নোটিশ" নওগাঁ বদলগাছীর আধায়পুরে রেবা বেগম এক নারীকে ছুরিকাঘাতে, গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি

পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-11-2022 12:03:59 pm

২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল পাকিস্তান। ইংল্যান্ড জিতেছিল তার পরের বছর, ২০১০ সালে। এরপর কেটে গেছে কত দিন! বিশ্বকাপের ফাইনালে আর ওঠা হয়নি পাকিস্তানের। ২০২২ বিশ্বকাপের ফাইনালে উঠে তাই শিরোপাতে চোখ ছিল বাবর আজমদের।


অন্যদিকে ইংল্যান্ড ২০১৬ সালে ফাইনালে উঠলেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে। সেই আক্ষেপ ঘুচল ২০২২ সালে এসে। পাকিস্তান-ইংল্যান্ড ফাইনাল খেলল। তবে শিরোপা উঠল বাটলারদের হাতেই। এই ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন এখন ইংলিশরা।


মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান করে পাকিস্তান। ১৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট আর ১ ওভার হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে ইংল্যান্ড।


রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন আলেক্স হেলস। শাহিন শাহ আফ্রিদির ওভারের শেষ বলে স্টাম্প ভাঙে হেলসের। উইকেট হারালেও রিদম হারায়নি ইংল্যান্ড। আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন জস বাটলার ও ফিলিপ সল্ট। চতুর্থ ওভারে হারিস রউফের বলে ক্যাচ দিয়ে ফেরেন সল্ট। ৮ বলে তিনি করেন ১০ রান। সল্টের পর বাটলারকেও ফেরান সেই রউফ। ১৭ বলে ২৬ রান করেন ইংলিশ ওপেনার।


দলীয় ৪৫ রানেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ৩৯ রানের জুটি গড়েন স্টোকস ও হ্যারি ব্রুক। ব্রুককে বিদায় করেন শাদাব খান। তিনি করেন ২৩ বলে ২০ রান। শেষদিকে ঝড় তুলে মঈন আলি আউট হন ১৩ বলে ১৯ রান করে। স্টোকস শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫২ রানে। 


পাকিস্তানের হয়ে হারিস রউফ ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান শাহিন আফ্রিদি, শাদাব ও ওয়াসিম।



এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বোলারদের কাছে নাস্তানাবুদ হয় পাকিস্তানের ব্যাটাররা। নেম কারেনের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মোটে ১৩৭ রান সংগ্রহ করে পাকিস্তান।  


আগে ব্যাটিং করতে নেমে দলকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ হন পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম। রিজওয়ান ১৪ বলে ১ ছয়ে ১৫ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।


এরপর ১ নম্বরে নেমে এদিন রীতিমতো সংগ্রাম করতে থাকেন মোহাম্মদ হারিসও। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১২ বল খেলে করেন ৮ রান। পাওয়ার প্লেতে ১ উইকেটে পাকিস্তানের ছিল ৩৯ রান। ৫০ রান পার করার আগেই দলটি হারায় দুই উইকেট। 


এরপর তৃতীয় উইকেট জুটিতে ৩৯ রান যোগ করেন বাবর ও শান মাসুদ। ২৮ বলে ২ চারে ৩২ রান করে প্যাভিলিয়নে ফেরেন পাকিস্তানের অধিনায়ক। বাবরের বিদায়ের পরপরই ফেরেন ইফতিখার আহমেদ। ৬ বল খেললেও কোনো রানই করতে পারেননি তিনি।


অন্যপ্রান্তে শান মাসুদ রানের গতি বাড়ানোর চেষ্টা চালালেও খুব একটা সুবিধা করতে পারেননি। ২৮ বলে ২টি চার ও ১টি ছয়ে ৩৮ রান করেন শান।


শেষদিকে শাদাব খান ১৪ বলে ২ চারে ২০ রান করেন। এ ছাড়া অন্য ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেননি।


ইংল্যান্ডের পক্ষে কারেন ৪ ওভারে ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আদিল রশিদ ২২ রান দিয়ে ২টি ও ক্রিস জর্দান ২৭ রান দিয়ে ২টি করে উইকেট নেন।

আরও খবর





6a361c28d8ff5-200626105048.webp
হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল

২০ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে


6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৩৭ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে