বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ভারতে মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-09-2024 12:04:29 pm

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি ও বিজেপি নেতার তা সমর্থনের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ মিছিলটি মহানগরীর শালবাগান পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় তারা ‘ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমার নবী তোমার নবী, বিশ্ব নবী বিশ্ব নবী,’ ইত্যাদি শ্লোগান দেয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদকে (সা.) অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়েছে। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করতে শেখায় না। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থী রাহিদ হোসেন রিমন, আহম্মদ সিহাব, ফকরুল ইসলাম ফুয়াদ, তপু ইসলাম বক্তব্য রাখেন। সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে যান।


আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৮ ঘন্টা ৮ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে