আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম

বড়লেখায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা শরীফুল হক সাজুর মতবিনিময়

বড়লেখায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮ টায় বড়লেখা পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় শরীফুল হক সাজু বলেন, গত ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। ঠিক তখন মনের মধ্যে একটা আনন্দ কাজ করেছে, যে দীর্ঘদিন পর দেশে ফিরতে পারব। আমার ওপর মিথ্যা মামলা হয়েছে। যাতে আমি দেশে এসে দলের জন্য, মানুষের জন্য কাজ করতে না পারি।

প্রবল ইচ্ছা থাকা স্বত্বেও দেশে আসতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, আমার অনেক আত্মীয়-স্বজন ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীসহ দলের অনেক নেতাকর্মী মারা গেছেন, তাদের জানাজায় অংশগ্রহণের সৌভাগ্যটুকু আমার হয়নি। তবে প্রবাসে থাকলেও দুর্দিনে দলের নেতাকর্মীদের জন্য, বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দীর্ঘদিন পর দেশে ফিরেছি। কখনও ভাবিনি বাংলাদেশে আসতে পারব। আপনাদের সাথে খোলা মনে কথা বলতে পারব। আপনারও অনেক কিছু লিখতে পারেননি। অনেক বাধা ছিল। আপনাদের সেই বাধা এখন নাই। আপনারা এখন বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে সত্য তুলে ধরবেন।

আরও খবর