আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

কানপুর টেস্টে ১৪৬ রানে অলআউট বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-10-2024 07:54:05 am

ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। কানপুর টেস্টেও একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয়েছে তারা। এতে ৯৫ রানের মামুলি লক্ষ্য পেয়েছে ভারত।


মঙ্গলবার (১ অক্টোবর) পঞ্চম দিনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। আগের দিনে শূন্য রানে অপরাজিত থাকা মুমিনুল, ২ রান যোগ করতেই সাজঘরে ফেরেন। এতে দলীয় ৩৬ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর সাদমানকে সঙ্গ দেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত।


দুজনের ব্যাটে ভর করে ভারতের ৫২ রানের লক্ষ্য ভেদ করে লিড নিতে শুরু করেছে টাইগাররা। তবে ইনিংস বড় করতে পারেননি শান্ত। ৩৭ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে অপর প্রান্ত থেকে ফিফটি তুলে নেন সাদমান। এরপর আর পিচে থিতু হতে পারেননি এই টাইগার ওপেনার।


এদিন হতাশ করেছেন লিটন দাসও। ৮ বল খেলে মাত্র ১ রান করে আউট হন তিনি। শূন্য রান করে ফেরেন সাকিবও। এতে ৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।


শেষ দিকে মিরাজ (৯) ও তাইজুল ইসলাম আউট হলে লড়াই করতে থাকেন মুশফিক। কিন্তু ৬৩ বলে ৩৭ রান করে এই অভিজ্ঞ ব্যাটার বোল্ড আউট হলে ১৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ৯৪ রানে লড়াকু পুঁজি পায় শান্ত-লিটনরা।


এর আগে, চতুর্থ দিনে ২৩৩ রানে বাংলাদেশ অলআউট হলে টি-টোয়েন্টি খেলা শুরু করে ভারত। সেই সঙ্গে ৩৫ ওভারে ৯ উইকেট ব্যাট করে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে