লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

বিশ্বকাপের জন্য যুদ্ধ বন্ধের আহ্বান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-11-2022 01:15:30 am

ছবি: টুইটার


বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর নেতাদের সংগঠন জি-২০ ’র নেতৃবৃন্দের সাথে বৈঠকে এ আহ্বান জানান তিনি। 


সব ধরনের শান্তি বজায় রাখতে সর্বোচ্চ শক্তি প্রয়োগের আহ্বান জানিয়ে ফিফা সভাপতি বলেন, ‘সকলের প্রতি আমার আকুল আবেদন, বিশ্বকাপের মাসে সব ধরনের যুদ্ধ বন্ধ রাখুন। অথবা ন্যূনতম কিছু মানবিক কার্যক্রম চালু রাখুন যাতে করে সংলাপ ও শান্তির পথে আগানো যায়।’ 


বিশ্বের শীর্ষ অর্থনৈতিক নেতাদের প্রতি আবেদন জানিয়ে ইনফান্তিনো বলেন, ‘আপনারা বিশ্বের শীর্ষ নেতাগণ, বিশ্বের ইতিহাসে আপনাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ফুটবল এবং বিশ্বকাপ আপনাদের একটি শান্তিপূর্ণ ও একতাবদ্ধ পৃথিবীর সুযোগ করে দিচ্ছে।’


আগামী ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ডিসেম্বরের ১৮ তারিখ পর্যন্ত কাতারে বিশ্বকাপের ২২ তম আসর চলবে। প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে হতে যাওয়া এই বিশ্বকাপ প্রথমবারের মতো নভেম্বরেও হচ্ছে।


ইউক্রেনে সামরিক অভিযান চালানোর অভিযোগে এবারের বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা হয়েছে রাশিয়াকে। ফলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ইউক্রেন দারুণ এক সুযোগ পেয়েছিল বিশ্বকাপে নিজেদের নাম লেখাতে। কিন্তু প্লেঅফে ওয়েলসের কাছে হেরে আর তা পারেনি। গত বছরের স্বাগতিক রাশিয়া অবশ্য কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল।


ফিফা সভাপতি ইনফান্তিতে বলেন, বিশ্বের প্রায় পাঁচ শ পঞ্চাশ কোটি মানুষ বিশ্বকাপ ফুটবল দেখবে। তাঁদের কাছে শান্তির বার্তা পৌঁছানোর এই দারুণ সুযোগ।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৪ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৭ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে