ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

নেশনস লিগে জয় পেল জার্মানি

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-10-2024 12:21:23 pm

উয়েফা নেশন্স লিগে জয়ে ফিরে গ্রুপ শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি। তবে গ্রুপের অপর ম্যাচে হোঁচট খেয়েছে নেদারল্যান্ডস। 

শুক্রবার (১১ অক্টোবর) বসনিয়া হারজেগোভিনাকে ১-২ গোলে হারিয়েছে জার্মানি। এতে কোয়ার্টার ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল জার্মানি। 

অপরদিকে, ডাচদের ১-১ গোলে রুখে দিয়েছে হাঙ্গেরি। জয়বঞ্চিত থাকার পাশাপাশি এ ম্যাচে ডাচদের দুশ্চিন্তা বাড়িয়েছে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের দেখা লাল কার্ড, এটি জাতীয় দলের হয়ে তার প্রথম লাল কার্ড।

নেদারল্যান্ডসের পরের ম্যাচ জার্মানির বিপক্ষে। তাই গুরুত্বপূর্ণ সে ম্যাচের আগে দলের অন্যতম সেরা তারকাকে হারানো ডাচদের জন্য বড় ধাক্কাই বটে।

শুক্রবার রাতে বসনিয়ান শহর জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে জার্মানদের হয়ে জোড়া গোল করেন দেনিজ উনদাভ। দু’টি গোলই হয় প্রথম ৩৬ মিনিটের মধ্যে। তবে দ্বিতীয়ার্ধে ৭০তম মিনিটে একটি গোল শোধ করে দেন বসনিয়ার এদেন জেকো। তবে শেষ পর্যন্ত জার্মানদের জয়বঞ্চিত করতে পারেনি স্বাগতিকরা।

এদিকে, হাঙ্গেরির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল নেদারল্যান্ডস। গোল করে হাঙ্গেরিয়ানদের এগিয়ে দেন রোনাল্ড সাল্লাই। কিন্তু ৮৩তম মিনিটে ডাচদের সমতায় ফেরান ডেনজেল ডামফ্রিজ। এর ৩ মিনিট আগেই নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইক দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। জাতীয় দলের জার্সিতে এ প্রথম লাল কার্ড দেখলেন ফন ডাইক।

লিগে এ জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো জার্মানি। দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট এখন ৩ ম্যাচে ৫।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৮ দিন ১৬ ঘন্টা ০ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩১ দিন ২৩ ঘন্টা ৫ মিনিট আগে