প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

সাকিবকে রেখেই মিরপুর টেস্টের দল ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-10-2024 02:24:29 pm

এ মাসের ২১ তারিখে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। দুই ম্যাচের এ সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে প্রোটিয়ারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের এ সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য সাকিব আল হাসানকে নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মিরপুরে হতে যাওয়া এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন টাইগার অলরাউন্ডার।


১৫ সদস্যের দলে বাংলাদেশের লাল বলের ক্রিকেটে সর্বশেষ ভারত সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং নাহিদ রানাকে নিয়ে সাজানো হয়েছে পেস ইউনিট। বোলিং ইউনিটে আছেন তিন বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাঈম হাসান। অভিষেকের অপেক্ষায় থাকা জাকের আলী অনিকও আছেন দলে।


টাইগারদের টপ অর্ডার ও মিডল অর্ডারে কোনো পরিবর্তন আসেনি। ভারতের বিপক্ষ কানপুর টেস্টে সাকিব আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন। সেখানে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার। সাকিবে সেই ইচ্ছা পূরণ হচ্ছে।


প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামী ২১ অক্টোবর। মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরপর দুই দলের দ্বিতীয় ম্যাচটি চট্টগ্রামে।


মিরপুর টেস্টের বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং হাসান মাহমুদ।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে