বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

শিক্ষকের মুক্তির দাবিতে ছাত্রীদের মানববন্ধন ও বিক্ষোভ


শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকরা।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সোমপাড়া বাজার সংলগ্ন সোমপাড়া বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান মিঠুর মুক্তির দাবিতে ২০ অক্টোবর (রবিবার) সকাল নয়টায়, বেশ কয়েকদিন শারদীয় দূর্গা পুজা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ শেষে, রবিবার ক্লাস শুরু প্রথম দিনে শতশত ছাত্র ছাত্রী ও অভিভাবকদের উপস্থিততে প্রিয় শিক্ষক নাজমুল হাসান মিঠুর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও আটকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ জানানো হয়।

এসময় শিক্ষার্থীরা বাজারের অলিগলিতে মানববন্ধনের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর পর শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কক্ষে জোরালো বিক্ষোভের মাধ্যমে প্রতিবাদ জানান। একপর্যায়ে  প্রধান শিক্ষক মোঃ সেকান্দর উপস্থিত শতশত ছাত্রছাত্রী  ও অভিভাবকদের শান্ত করতে, পরিস্থিতি মোকাবেলায় ছাত্রছাত্রী সহ সকল মহলের সহযোগিতা ও শিক্ষকের মুক্তির আশ্বাস দেন।

প্রধান শিক্ষক মোঃ সেকান্দর জানান, অভিযোগকৃত শিক্ষক নাজমুল হাসান মিঠু আমার পরিচালিত স্কুলের সহকারী শিক্ষক। তার বিষয়ে একজন ছাত্রীর দায়ের করা অভিযোগে আমার কাছে কোন সত্যতা নেই। এবং নেই কোন তথ্য প্রমান। এটি একটি ষড়যন্ত্র ও হয়রানিমূলক উল্লেখ করে, শিক্ষক নাজমুল হাসান মিঠুর মুক্তির জন্য আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করছি।

সহকারী প্রধান শিক্ষক আবদুল মান্নান কামরুল জানান, শিক্ষক নাজমুল হাসান মিঠুর অভিযোগের কোন তথ্য প্রমান আমাদের হাতে নেই, তিনি ও অভিযোগকৃত শিক্ষকের মুক্তি দিয়ে, শ্রেণীতে পাঠদানের আহবান জানান।

উল্লেখ্যযে, অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১০ অক্টোবর বিকেলে বিদ্যালয় ছুটির পর ছাত্রীকে শিক্ষক নাজমুল হাসান তার কোচিং সেন্টারে ডেকে নিয়ে  শ্লীলতাহানি অভিযোগ করেন। এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেন চাটখিল থানা পুলিশ।

স্থানীয়রা জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের শিক্ষক নাজমুল হাসান মিঠুকে মুক্তি দিয়ে শ্রেণির পাঠদানে নিয়োজিত রাখা হোক। অন্যাথায় আমরা তিব্র আন্দোলন গড়ে তুলবো।  আমরা তার মুক্তি চাই।

পরে স্থানীয় উপজেলা প্রশাসন ও চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, অনুষ্ঠিতব্য দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা আরম্ভ করা হয়।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩ ঘন্টা ১১ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৩ ঘন্টা ১৭ মিনিট আগে