বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

চাষির ১৫ শতাধিক টমেটো ও ৩ শতাধিক লাউ গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ

চাষির ১৫ শতাধিক টমেটো ও ৩ শতাধিক লাউ গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: জমি নিয়ে বিরোধের জেরে গরিব কৃষকের ১৫ শতাধিক ফলন্ত টমেটো ও ৩ শতাধিক লাউ গাছ সহ বিভিন্ন সবজি গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ গত শনিবার (২ নভেম্বর) রাত্রে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের আজিবার রহমানের মৎস ঘেরের বেড়িবাঁধে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ বর্গাচাষি কৃষ্ণনগর গ্রামের গোলাম গাজী জানান, তিনি এনজিও থেকে ঋণ নিয়ে আজিবার রহমানের ৮৪ শতাংশ জমি বর্গা নিয়ে সেখানে মৎস ও ধান চাষ এবং বেড়িবাঁধে ১৫ শতাধিক টমেটো ৩ শতাধিক লাউ, বেগুন সহ বিভিন্ন সবজির চারা লাগিয়েছিলেন। প্রতিটি গাছে ফুল-ফল ধরেছিল। ফলন্ত গাছগুলো কেটে ফেলায় তার অনেক বড় ক্ষতি হয়েছে।   দিশেহারা কৃষক ও তার পরিবারের সদস্যরা ক্ষেতে বসে বিলাপ করছেন আর কাঁদছেন। কৃষক গোলাম এর স্ত্রী ফজিলা খাতুন বলেন আমার স্বামী  দীর্ঘদিন অসুস্থ, অপারেশন সহ নানা শারিরীক জটিলতায় ভুগছে আমরা পরিবারের সদস্যরা হাড়ভাংগা পরিশ্রম আর ঋণ নিয়ে এই চাষাবাদ করেছি ফলন্ত গাছগুলো কেটে দিয়ে আমাদেরকে নি:স্ব করে দিয়েছে, এখন আমার স্বামীর চিকিৎসা ও রিনের টাকা শোধ করব কি দিয়ে? ইদ্রিস, নূর হক এবং নিরাপদ তাদের এ ক্ষতি করেছে জানিয়ে তাদের বিচার ও ক্ষতিপূরনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।এ ঘটনায় জমির মালিক কালাচাঁদ গাজীর পুত্র মো: আজিবার রহমান  কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন অভিযোগ সুত্রে জানা যায়, সম্পত্তিটি নিয়ে শংকরপুর গ্রামের জিয়াদ আলী কাগুচির পুত্র মো: ইদ্রিস আলী কাগুচি(৪৬), কৃষ্ণনগর গ্রামের আহম্মাদ আলী সরদারের পুত্র নুর হক সরদার(৪৫), শাহাপুর গ্রামের নারায়নের পুত্র নিরাপদ(৫৮) এর সাথে পূর্ব বিরোধ রয়েছে তারা উক্ত সম্পত্তি দখলের উদ্দেশ্য প্রায়ই ভয়ভিতি প্রদর্শন ও হুমকি দিয়ে থাকে। শনিবার রাত্রে ৩টার সময় তারা সহ ৭-৮ জন সংগবদ্ধ হয়ে সম্পত্তিটিতে লাগানো টমেটো, লাউ, বেগুন সহ বিভিন্ন শাক-সবজির গাছ কর্তন ও ঘেরা বেড়া ভেঙে প্রায় ২ লক্ষ টাকার উদ্ধে ক্ষতি সাধন করেছে।  অভিযুক্ত ইদ্রিস কাগুচির কাছে জানতে চাইলে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে বলেন,  শত্রুতা করে তাদেরকে ফাসানোর জন্য এমনটি ঘটিয়েছেন অভিযুক্তরা। কালিগঞ্জ থানার উপ পরিদর্শক সুদেব পাল ঘটনা স্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন।
আরও খবর