নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

বাঘায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসকদের ভয়-ভীতি,হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


 
রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ  কর্মকর্তা- চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্স-সহ কর্মচারীদের ভয়-ভীতি,হুমকি প্রদান ও অশালীন ভাষায় গালি-গালাজ এবং চাঁদা দাবির প্রতিবাদে ড্রাইভার বুলবুল আহমেদের বিরুদ্ধে মানব অনুষ্ঠিত হয়েছে। 
রোববার (১০ নভেম্বর ২৪) বেলা ১২ টায় উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বন্ধনে বক্তারা 
 দিনের পর দিন তার এ ধরনের আচরণে হাসপাতালে চিকিৎসা সেবায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী প্রাণভয়ে শঙ্কায় রয়েছে। এর আগেও হাসপাতালে আগত রোগীদের জিম্মি করে টাকা আদায় করে চড় থাপ্পড় মেরে ছেড়ে দেওয়ার অভিযোগও ড্রাইভার বুলবুল আহমেদের বিরুদ্ধে রয়েছে।
 সর্বশেষ শনিবার (৯ অক্টোবর)  হাসপাতালের ওয়ার্ডের ভেতরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা-নার্সদের মারমুখি আচরন করে অপমান অপদস্ত করে। এসময় ওয়ার্ডে চিকিৎসারত রোগী-অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 জানা যায়,শনিবার সকাল ১০ টা ৪০ মিনিটে উত্তর মিলিকবাঘা গ্রামের  গোলাম মোস্তফার, ৩ বছরের শিশু মোস্তাকিনকে  শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ ফেরদৌসী বেগম রোগীকে পর্যবেক্ষন করেন। এ সময় খিচুনিসহ অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় অক্সিজেনসহ উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রোগীর লোকজন বহিরাগত মাইক্রো ড্রাইভার বুলবুল আহমেদ ও অনিককে নিয়ে আসেন। এসময় তারা  রোগীকে না নিয়ে সিনিয়র স্টাফ নার্সদের অকথ্য ভাষায় গালিগালাজসহ অসদাচরন করে। রোগী দ্রুত রামেক হাসপাতালে নিয়ে না গেলে মারা যেতে পারে বললে তারা (বুলবুল আহমেদ ও অনিক) নার্স-চিকিৎসককে মারধর, হামলা ও ভাংচুরের উদ্দেশ্য বহিরাগতদের ডেকে আরো চড়াও হয়। পরে আনসার সদস্যদের সহযোগিতায় রক্ষা পায়। এতে আধা ঘন্টা দেরি হলে রোগী মারা যায়। এর আগে বর্হিঃবিভাগের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাক্তার আসাদুল ইসলামের পরামর্শক্রমে ১০ টা ৩০ মিনিটে জরুরি বিভাগে ভর্তি হয়ে শিশু ওয়ার্ডে নেওয়া হয়। 
এসব বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান আশাদ বাদি হয়ে বাঘা থানায় অভিযোগ করেছেন।  তিনি অভিযোগ করেছেন, সরকারি কাজে বাধা প্রদান সহ চিকিৎসার সেবা ব্যাহত করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অপমান অপদস্থ করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে এই ধরনের কার্যকলাপ করে বেডাচ্ছে।
  রোগীর অভিভাবক গোলাম মোস্তফা জানান , রামেক হাসপাতালে নেওয়ার জন্য বললে ড্রাইভার বুলবুলকে জানানো হয়। এ বিষয়ে বুলবুল আহমেদ দাবি করেন, বিষয়টি তাকে জানানোর পর ওয়ার্ডে যান। সেখানে রোগীর  মৃত প্রায় অবস্থা দেখে চিকিৎসা প্রদানের বিষয়াদি নিয়ে ঝামেলা হয়।
 উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান আসাদ জানান, বিষয়টি জানার পরে রোগীর কাছে গেলে ড্রাইভার বুলবুল আহমেদ ও অনিকসহ নাম না জানা অনেকেই মারমুখি হয়ে উঠে। এ সময় স্থানীয় লোকজন স্টাফদের সহযোগিতায় অফিস কক্ষে ফিরে আসেন। তিনি বলেন,এর আগেও বহির্বিভাগে কর্তব্যরত চিকিৎসকে অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ রয়েছে ড্রাইভার বুলবুল আহমেদের বিরুদ্ধে। বাঘা থানার ওসি জানান,অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ ( ওসি) আবু সিদ্দিক আসামিদের  গ্রেপ্তারের চেষ্টা অভ্যত রয়েছে।
Tag
আরও খবর