বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

"এবার তোরা মানুষ হ" বইটির সম্মানী, দাতব্য কাজে ব্যয় করছেন লেখক নিউটন


বহুল আলোচিত গ্রন্থ "এবার তোরা মানুষ হ" বইটির লেখক আয়ারল্যান্ডে বইটির প্রাপ্ত সম্মানী দাতব্য কাজে ব্যয় করবেন বলে ঘোষণা দেন।

আয়ারল্যান্ডে এ পর্যন্ত নিজ হস্তে যে কয়টি বই পাঠকের হস্তে পৌঁছাতে সক্ষম হয়েছে এবং মোট ৫৩৫ ইউরো সম্মানী পেয়েছি, যা দাতব্য কাজে ব্যয় হবে। লেখক ওমর এফ নিউটন জানান, আমার প্রথম বইটি কতটুকু সফলতার মুখ দেখেছে তা জানিনা, কিন্তু আপনাদের অপরিসীম ভালোবাসায় আমাকে সিক্ত করেছে।

ইতোমধ্যে অনেকেই দ্বিতীয় মুদ্রণের বইটি পেতে শুরু করেছেন। পরবর্তী ধাপের বিতরণে আগ্রহী পাঠকদের হয়তো কিছু নিজ হস্তে এবং কিছু পোষ্ট কিংবা অন্যের মারফতে পৌঁছানোর চেষ্টা করবো। আমি জানি, অনেকে এখনো অপেক্ষায় রয়েছেন, কিন্তু দেখা না হওয়া ও বইয়ের পর্যাপ্ত কপি না পাওয়ায় একটু দেরি হচ্ছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত।

আমি আবারো ধন্যবাদ জানাই যারা বই প্রকাশের শুরু থেকেই পাশে থেকে উৎসাহ ও সহযোগিতা প্রদান করেছেন এবং বইটি পড়ে পজিটিভ রিভিউ দিয়েছেন। বইটি আয়ারল্যান্ডে নিয়ে আসাতেও অনেকে সহযোগিতা করেছেন, এ কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার জানা নেই। ধন্যবাদ যারা সম্মানী প্রদান করেছেন, আগামী বইমেলা পর্যন্ত যে সম্মানী অর্জিত হবে সব মিলিয়ে উপকারী দাতব্য  কোন কাজে ব্যয় করবো।

উল্লেখ্যযে, "এবার তোরা মানুষ হ" গ্রন্থটি এবারের একুশে বইমেলায় উল্লেখ্যযোগ্য ভাবে প্রচার ও বিক্রি হয়েছে। গ্রন্থটির লেখক ওমর এফ নিউটন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের নুর নবীর কৃতি সন্তান।


Tag
আরও খবর