ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

গ্রিভস-রোচের দাপটে ৪১০ রানে পিছিয়ে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-11-2024 08:43:46 am

অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে দু’রকম অনুভুতি পেল বাংলাদেশ। লাল সবুজ দলের শুরুটা হলো স্বপ্নের মতই। কিন্তু শেষ বিকেলে হতাশা মুখে মাঠ ছাড়তে হয়েছে মেহেদী হাসান মিরাজদের। ৫ উইকেটে ২৫০ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরুতেই স্বাগতিকদের চাপে ফেলেছিল টাইগাররা। ১১ রানে ওয়েস্ট ইন্ডিজের দুটি উইকেট তুলে নিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। কিন্তু তার পরের গল্পটা শুধুই হতাশার।


সফরকারীদের হতাশ করে ৯ উইকেটে ৪৫০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রিভস ও কেমার রোচের ১৪০ রানের রেকর্ড অষ্টম উইকেট জুটিই মূলত ভুগিয়েছে বাংলাদেশকে। ক্যারিয়ার সর্বোচ্চ ৪৭ রান করে হাসান মাহমুদের শিকার হয়েছেন কেমার রোচ।


অন্যদিকে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার পর ১১৫ রানে অপরাজিত ছিলেন গ্রিভস। বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ সর্বোচ্চ তিনটি এবং তাসকিন ও মিরাজ দুটি করে উইকেট শিকার করেছেন।


অ্যান্টিগায় টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনে দারুণ বোলিং করে উইকেটশূন্য ছিলেন হাসান মাহমুদ। দ্বিতীয় দিনের শুরুতেই সাফল্য পেয়ে যান। সকালের সেশনে দুই উইকেট নিয়ে গড়েছেন নতুন ইতিহাস।


দিনের প্রথম ওভারেই আজ হাসান মাহমুদ পেয়েছিলেন উইকেটের দেখা। এলবিডব্লু করেন ওয়েস্ট ইন্ডিজের জসুয়া দা সিলভাকে। পরে ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটার রিভিউ নিয়েছিলেন। তবে হাসানের ভাগ্যটা ভালো বলতেই হয়। আম্পায়ার্স কলে আউট হন এই ব্যাটার। খানিক পর আবার আঘাত। এরপর ফেরালেন আলজারি জোসেফকে। একই লেন্থে বল ফেলেছিলেন। বল ব্যাটের কানায় লেগে চলে যায় গালি অঞ্চলে। উড়ন্ত ক্যাচ নিয়ে বাংলাদেশের সপ্তম উইকেট এনে দেন জাকির হাসান।


দুই উইকেটের কল্যাণে ইতিহাসে নাম লেখান হাসান। এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন হাসান মাহমুদ। ২০২৪ সালেই অভিষেক হয়েছে ক্রিকেটের বনেদি এই ফরম্যাটে। এরপরেই নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করেছেন লঙ্গার ফরম্যাটে। ক্যারিয়ারের ৮ম ম্যাচে এসে পেয়েছেন ২৫তম উইকেট।


কিন্তু রেকর্ড আর উদযাপনের গল্প এরপর আর বাড়েনি। কেমার রোচ ও জাস্টিন গ্রিভসের জুটিতে বাংলাদেশের হতাশা কেবল বেড়েছে। রোচকে শেষ পর্যন্ত হাসান শিকার বানালেও ততক্ষণে বড় জুটির অংশ হয়ে গিয়েছেন আদতে ক্যারিবিয়ান এই পেসার। অন্যপ্রান্তে যেন উইকেট অটুট রাখার পণ নিয়ে নেমেছিলেন গ্রিভস। শেষ পর্যন্ত রইলেন অপরাজিত।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ২ ঘন্টা ১৮ মিনিট আগে