সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা, হাসপাতাল থেকে আটক ইউআইটিএস সমাবর্তনে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালে শেরেবাংলার ১৫৩তম জন্মবার্ষিকীতে বরিশালে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত বারোমারীতে শুরু ঐতিহ্যবাহী ফাতেমা রাণীর তীর্থোৎসব, দেশজুড়ে আসছেন পুণ্যার্থীরা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, শ্যালোমেশিন জব্দ আদমদীঘিতে যুবদলের গাছের চারা ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত

মৌলভীবাজারে দেশ-বিদেশের ক্বারী ও নাশিদ শিল্পীদের মোহনীয় সুরে মুগ্ধ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ

'আল্লাহু আকবার' ধ্বনিতে শেষ হলো মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর আন্তর্জাতিক সম্মেলন


মৌলভীবাজারে দেশ-বিদেশের খ্যাতিমান ক্বারী ও নাশিদ শিল্পীদেের সুললিত কন্ঠের মোর্চনায় 'মাশাআল্লাহ, আল্লাহু আকবার' ধ্বনিতে শেষ হলো মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ মাহফিল-২০২৪।

ইসলাম ও মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর উদ্যোগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, আলোচনা সভা ও নাশিদ মাহফিল এর কার্যক্রম শুরু হয়ে রাত সাড়ে ১১টায় শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার-এর সভাপতি, বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী।

ক্বিরাত সম্মেলনে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন, তানযানিয়ার ক্বারী শায়খ ক্বারী ঈদী শাবান, মিশরের ক্বারী শায়খ ড. ক্বারী সালাহ মুহাম্মদ সোলায়মান, শায়খ ক্বারী সানাদ আব্দুল হামিদ, আফ্রিকার ক্বারী শায়খ ক্বারী আহমেদ হিজা, বাংলাদেশের ক্বারী শায়খ আব্বাস উদ্দীন ও ক্বারী জিয়াউল হক নাসেহ।

নাশিদ ও দেশাত্ববোধক সংগিত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন, দেশের জনপ্রিয় নাশিদ শিল্পী আহমদ আব্দুল্লাহ, উর্দু নাশিদ শিল্পী শেখ এনাম, আবাবিল সাংস্কৃতিক ফোরাম, ইনভাইট নাশিদ ব্যান্ড ও আল আলম সাংস্কৃতিক ফোরামের শিল্পীরা। 

সম্মেলনে আলোচনা করেন, বরুণা মাদরাসার প্রিন্সিপাল ও দ্বীন টিভির চেয়ারম্যান ক্বারী মাওলানা শেখ বদরুল আলম হামিদী, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল ইসলাম, দারুল উলূম মৌলভীবাজারের মুহতামিম মাওলানা শামছুদ্দোহা, বরেণ্য লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, নুরুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল ও রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু, জামিয়া রহমানিয়া মৌলভীবাজারের মুহতামিম মাওলানা জামিল আহমদ আনসারী, আনোয়ারা বেগম মহিলা মাদরাসা মোহাম্মদপুরের মুহতামিম মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ, রাধানগর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মুগনী, ইমাম সমিতি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ও বরুণা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান ফুয়াদ, শেখবাড়ি জামিয়ার মঈনে মুহতামিম শিক্ষক মাওলানা সা'দ আমীন বর্ণভী, বরুণা মাদরাসার মুহাদ্দিস মাওলানা হিলাল আহমদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহাগ্রন্থ আল-কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। পবিত্র কোরআন সুমধুর তিলাওয়াতের মধ্যদিয়ে তরুণ সমাজ শুদ্ধভাবে পবিত্র কোরআন তেলাওয়াতে আগ্রহী হবে। বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে কুরআন সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার আহবান জানান আলোচকরা।

ইসলামি চিন্তাবিদরা আরও বলেন, কুরআন মজিদ বিশ্ব মানবতার মুক্তির দিক দর্শন হিসেবে মহানবীর (সা.) ওপর অবতীর্ণ হয়েছে। কুরআন মজিদের তিলাওয়াত শুনে আমরা হৃদয়ের গভীরে প্রশান্তি খুঁজে পাই। কুরআন সুন্নাহকে মজবুতভাবে আঁকড়ে ধরলে আমরা পার্থিব কল্যাণ ও পরকালীন অনন্ত জীবনে নাজাত পেতে পারি। 

মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর সভাপতি মাওলানা শেখ নূরে আলম হামিদী বলেন, মৌলভীবাজার শহরে এই প্রথম আমরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করেছি। এতে তানযানিয়া, মিশর, আফ্রিকাসহ দেশ-বিদেশের বিখ্যাত ক্বারীদের উপস্থিতি নিশ্চিত করেছি। আল কুরআনের মোহময় সুরে প্রকম্পিত ছিল সম্মেলন মাঠ। মঞ্চের ব্রাকগ্রান্ড ও মাঠের এক প্রান্তে বিশাল ডিসপ্লেবোর্ডের মাধ্যমে বিদেশি ক্বারীদের খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন আগত কুরআনপ্রেমী হাজার হাজার দর্শক। ক্বারীগণের সুমধুর সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত মুগ্ধ হয়ে শুনেছের হাজারো দ্বীনদার কুরআনপ্রেমী মানুষ। নাশিদ শিল্পীরাও ছুঁয়েছেন দর্শক হৃদয়। বর্ণিল আলোর ঝালকানি আর কুরআনের মোহনীয় সুর একাকার হয়ে তৈরি করে এক নৈসর্গিক পরিবেশ। যা মৌলভীবাজারবাসী মনে রাখবেন অনেক দিন। তিনি দেশি–বিদেশী অংশগ্রহণকারী ক্বারী, শিল্পী, আলোচকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সমবেত দ্বীনদ্বার কুরআনপ্রেমী জনতাকেও অভিনন্দন জানান। অনুষ্ঠানকে সফল করতে যারা যেভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর সভাপতি মাওলানা শেখ নূরে আলম হামিদী।

জনপ্রিয় উপস্থাপক কবি মীম সুফিয়ান ও শাহ মিসবাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় আলেম-ইমাম, খতিব, রাজনীতিবিদ, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য দেন।

ক্বিরাত ও নাশিদ সম্মেলনে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে কোরআন ও নাশিদ প্রেমীদের ঢল নামে।


আরও খবর