ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির ৭ দিনব্যাপী মাসিক এজেন্ট সম্মানি প্রদান ও পিকেএসএফ বিনিয়োগ বিষয়ক আলোচনা সভার উদ্বোধন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার

মনোহারী মেঠো সুর

সাকিবুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 30-12-2024 05:35:15 pm

◾সজিব হোসেন || প্রভাতবেলা পাখির কুজন সোনালি রোদ্দুর, খেলার মাঠে শিশু কিশোর করছে হৈ-হুল্লোড়। কৃষক মামা ব্যস্ত মাঠে,ফলায় প্রাণের ফসল। নয়ন জুড়ানো সবুজে ঘেরা অপরূপ  প্রান্তর সোনা ফলা গ্রামখানি মোর লাগে যে মধুর! আঁকা বাঁকা  মেঠো পথ, বাহারের নেই শেষ। সহজ সরল জীবন গাঁয়ের, দিন কেটে যায় বেশ। ঋতুচক্রের আবর্তনে নানান বৈচিত্র্যের সুর। কাঁচা বাজার,সতেজ সবজি হাঁটেতে ভরপুর। ছায়া সুনিবিড় গাঁ খানি মোর গুণের অন্ত নাই, মাতৃ ছায়ায় এইখানেতে স্বর্গ সুখ পাই।   এই গাঁয়েরই চরণ চুমে বইছে ছোট নদী এঁকেবেঁকে ক্ষীর নদী, চলছে নিরবধি। এখনো কান পেতে শুনি, তার কুলকুল ধ্বনি। মন মাতোয়ারা পাখির কলকাকলি, প্রশমিত হৃদয় ভুলিয়ে দেয় জলাঞ্জলি। ধন্য আমি এমনি গাঁয়েতে জন্ম আমার; কাঁটছে কতো প্রহর। মনোহারিতায় অপরূপ রূপে নয়ন জুড়ায়- জমানো শত স্মৃতির বহর। কত রূপে দেখি তোমায়,ভালোবাসি মাটি মায়। ওহে মোর গ্রাম,ওহে ক্ষীর নদী  - প্রণয়ে মজেছি তোমার সন্তানস্নেহে মনে রেখ আমায় বড্ড বেশি ভালোবাসি তোমায়।। ধরার কোথাও পাইনি খুঁজে এমন মাতৃছায়া যত দূরেই যাই না কেন,পিছু ডাকে মেঠো মায়া। বারে বারে সাধ জাগে দেখতে এমন রূপময় মুখ প্রাণের গাঁ, তোমারই মাঝে নিহিত যেন অমৃত সুখ।