সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেই কোনো উন্মুক্ত আয়োজন থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজারে আসছে ৩ লক্ষ পর্যটক

দিগন্ত ছুঁয়ে যাওয়া নীল জলরাশিতে গা ভাসানো কিংবা পড়ন্ত বিকেলে ডুবতে রাজি থাকা ক্লান্ত সূর্য অবলোকন করতে চানতো? তবে কক্সবাজার!  


আর থার্টি-ফাস্ট নাইটে সমুদ্র শহর কক্সবাজারে সমাগম ঘটতে যাচ্ছে ৩ লক্ষ পর্যটকের। আগাম বুকিং হয়ে গেছে হোটেল-মোটেল, রিসোর্টের ৯০ শতাংশ কক্ষ। আগত পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। কিন্তু উন্মুক্ত কোনো আয়োজন না থাকলেও বিশেষ নিরাপত্তায় মোড়া থাকবে পুরো কক্সবাজার।


বছরব্যাপী পর্যটকে ঠাসা থাকা কক্সবাজারে বছরের শেষ সময়ে এসেও যেনো তিল ধারণের ঠাঁই নেই কোথাও। শেষ সূর্যাস্তের সাক্ষী হতে ইতিমধ্যেই কক্সবাজার ভিড়বেন লাখো প্রাণ, এমনটাই জানালেন ব্যবসায়ীরা।


কক্সবাজার বীচ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান জানান, প্রায় সাড়ে চার শতাধিক হোটেল-মোটেল, রিসোর্টের ৯০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। থার্টি-ফাস্ট নাইটে সমাগম ঘটতে পারে প্রায় ৩ লক্ষ পর্যটকের। 


হোটেল দি কক্স টু ডে এর কর্মকর্তা আবু তালেব জানান, তাদের প্রায় কক্ষ বুকিং হয়ে গেছে। উন্মুক্ত কোনো আয়োজন না থাকলেও তারকা মানের হোটেল গুলোতে আছে আভ্যন্তরীণ আয়োজন।


ঢাকা থেকে থার্টি ফার্স্ট নাইট পালন করতে আসা আয়েশা-মাসুম পর্যটক দম্পতি জানান, পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাতেই কক্সবাজার ছুটে এসেছেন। 


এদিকে থার্টি ফার্স্ট নাইট ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা বলছে প্রশাসন। কক্সবাজার সমুদ্র সৈকত ঘিরে ট্যুরিস্ট পুলিশ নিয়েছে তিন স্তরের নিরাপত্তা। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম জানান, সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযোগ বক্সের পাশাপাশি ড্রোন দিয়েও নজরদারি করা হবে।


তবে পর্যটকদের অভিযোগ, ভিড় থাকলেও সমুদ্র দেখা ছাড়া বিশেষ কোন বিনোদনের ব্যবস্থা নেই কক্সবাজারে। যা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তারা।

Tag
আরও খবর