আষাঢ়ের শীতল আবহাওয়া: স্বস্তির এক প্রশান্তি লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ১ পলাশে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পানি বন্দী হয়ে চরম দুর্ভোগ ঘোড়াশালে মাদক বিরোধী মিছিলের পর ককটেল বিস্ফোরণ নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, মালামাল উদ্ধার ‎আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার

সাতক্ষীরার কালিগঞ্জে ১ ব্যাক্তিকে ২৪ ঘণ্টা আটকে রাখার পর পুলিশি মধ্যস্ততায় মুক্তি

সাতক্ষীরার কালিগঞ্জে ১ ব্যাক্তিকে ২৪ ঘণ্টা আটকে রাখার পর পুলিশি মধ্যস্ততায় মুক্তি

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদে ছাগল হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে ১ ব্যক্তিকে ২৪ ঘণ্টা আটকে রাখার পর পুলিশি মধ্যস্ততায় মিলেছে মুক্তি। ইউনিয়ন পরিষদে ছাগল হারিয়ে যাওয়ার অভিযোগের প্রেক্ষিতে শালিশের নামে সম্পূর্ণ বে-আইনি ভাবে ইউনিয়নটির কালিকাপুর গ্রামের আব্দুল মাজেদ এর পুত্র ছবিলার রহমান(৪৪) কে ২৪ ঘণ্টার বেশি সময় আটক করে রাখে চেয়ারম্যান সাফিয়া পারভীন। 


খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ শুক্রবার (১০ জানুয়ারী) সন্ধ্যা ৬টায় ঘটনা স্থলে এসে আটক ছবিলারকে সংগে নিয়ে তার বাড়িতে ছাগল দেখতে যেতে চাইলে স্থানীয় উত্তেজিত জনতা পুলিশের উপ পরিদর্শক মাহফুজ সহ সংগীয় পুলিশ সদস্যদের ঘিরে ধরে, বে-আইনি ভাবে আটকের ব্যাখ্যা চায় এবং তাকে মুক্তি দেওয়া সহ তার কাছে থাকা মোবাইল ফোন ও  মোটর সাইকেল ফিরিয়ে দেওয়ার দাবি জানান। উত্তেজিত জনতা ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীনের  বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে মোবাইল ফোন ও মোটর সাইকেল সহ ছবিলার কে ছেড়ে দেওয়া হয়।  অভিযুক্ত ছবিলার রহমান বলেন বৃহস্পতিবার সন্ধার দিকে ইউনিয়ন পরিষদের ৩ জন চৌকিদার চেয়ারম্যান সাফিয়ার সাথে দেখা করার কথা বলে আমাকে পরিষদে ডেকে নিয়ে যায় আমি পরিষদে গেলে চেয়ারম্যান আমাকে শালিশের কথা বলে। আমি তার কাছে সময় চাইলে সাথে সাথে উত্তেজিত হয়ে আমার কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং চৌকিদারদেরকে আমাকে আটকে রাখার নির্দেশ দিলে, তারা আমাকে আটক করে রাখে। কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন ঐ ব্যক্তিকে আটকে রাখার বিষয়টি অস্বীকার করে বলেন রামনগর গ্রামের আব্দুল খালেকের ছাগল হারানোর অভিযোগের প্রেক্ষিতে সালিশি মিমাংসার জন্য বাদি বিবাদি উভয়কে পরিষদে রাখা হয়েছিল এবং  বিষয়টি শুক্রবার সকালে কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমানকে জানানো হয়েছিল। কৃষ্ণনগর ইউনিয়ন যুব দলের আইন বিষয়ক সম্পাদক আবুল হোসেন মধু বলেন সম্পূর্ণ বে-আইনি ভাবে একজন চেয়ারম্যান সালিশের নামে কাউকে আটক/জিম্মি করে রাখতে পারেনা কনকনে শিতের মধ্য একজন নিরপরাধ ব্যক্তিকে আটকে রেখে আইন এবং মানবতার প্রতি চরম অবমাননা করেছেন। ইউনিয়ন বিএনপির আহবায়ক আল মাহমুদ ছোট্রু ও সদস্য সচিব মাহমুদ মোস্তফা পবিত্র জুম্নার দিনে একজন মানুষকে আটকে রেখে নামাজ আদায় করতে না দেওয়ার মত ঘিন্ন কাজে চেয়ারম্যান সাফিয়ার তিব্র সমালোচনা করে বে-আইনি আটকে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপ গ্রহনের আহবান জানান। বিষয়টি নিয়ে ইউনিয়নটিতে জন সাধারণের মধ্য উত্তেজনা বিরাজ করছে।

আরও খবর






6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে