মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলার আসামি সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক দুলাল ও তাঁর স্ত্রী



ক্ষমতাচ্যুত সরকারের সাবেক ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এবং তাঁর স্ত্রী আফরোজা হকের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


আজ রোববার (২৬ জানুয়ারি) বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা দুটি দায়ের করা হয়।


দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, ফরিদুল হক খান দুলাল আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ৪ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন এবং অর্জিত সম্পদ ভোগদখলে রাখেন।

এ ছাড়া তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১১টি ব্যাংক হিসাবে মোট ৫২ কোটি ৪৬ লাখ ৫০ হাজার ৩৬৩ টাকার সন্দেহজনক লেনদেন করেন।


দুদকের মহাপরিচালক আরও বলেন, ফরিদুল হক খান দুলালের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের প্রক্রিয়া অবৈধ ও সন্দেহজনক। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫ (২) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।


মামলায় সাবেক এই ধর্মমন্ত্রী ও জামালপুর-২ আসনের সাবেক এমপির বিরুদ্ধে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে অর্থ উপার্জন করার অভিযোগ আনা হয়েছে।


গত ১৯ আগস্ট বিগত আওয়ামী লীগ সরকারের ৪১ জন মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত শুরু করে দুদক। এঁদের মধ্যে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হকের নাম ছিল। তাঁদের অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে এম সারোয়ার হোসেন নামের এক আইনজীবী দুদকে অনুসন্ধানের আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক সাবেক ৪১ মন্ত্রী ও সংসদ সদস্যের অনিয়ম–দুর্নীতি ও অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করে।


অপর মামলায় আসামি করা হয়েছে ফরিদুল হক খান দুলালের স্ত্রী আফরোজা হককে। এই মামলায় ফরিদুল হক দুলালের সহযোগী আসামি করা হয়েছে। মামলায় আফরোজা হকের বিরুদ্ধে ১ কোটি ২ লাখ ৩৫ হাজার ২৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।


উল্লেখ্য, ছাত্র–জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জনসম্মুখে দেখা যায়নি ফরিদুল হক খান দুলালসহ তাঁর পরিবারের সদস্যদের।


সরকার পতনের পর এই প্রথমবারের মতো আওয়ামী লীগ নেতা দুলাল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা হলো।



  

আরও খবর