চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

কাতার-বাংলা প্রেসক্লাবের সভাপতি হাজারি; সম্পাদক মামুন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-02-2025 02:33:53 am

কাতার-বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


গত শনিবার (১লা ফেব্রুয়ারি) রাত ৯:০০ টা থেকে ১০:০০ টা পর্যন্ত কাতারের দোহা রয়েল আকসা রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে এ কাউন্সিল ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ব্যালটের মাধ্যমে ১৪ জন সাংবাদিক এই ভোটাধিকার প্রয়োগ করেন।


এতে সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২০২৫-২৬ নির্বাচনে একাত্তর টিভির প্রতিনিধি গোলাম মাওলা হাজারি সভাপতি ও নিউজ২৪ প্রতিনিধি মামুন অর রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা এবং প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্বে ছিলেন সিনিয়র সাংবাদিক মোহনা টিভির প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন। নির্বাচন পর্যবেক্ষক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ফলাফল ঘোষণা করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।


১৬ সদস্যের কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি আকবর হোসেন বাচ্চু (বাংলা টিভি, সহসভাপতি আমিন বেপারি (ডিবিসি নিউজ), সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ সজিব (এস এ টিভি), কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন সাগর (নাগরিক টিভি), দপ্তর সম্পাদক শাহরিয়ার শামিম (গ্লোবাল টিভি), কার্যনির্বাহী সদস্য ইএম আকাশ (টিবিএন২৪ টিভি), কার্যনির্বাহী সদস্য ইউসুফ পাটোয়ারী লিংকন (মোহনা টিভি)।


এছাড়া পর্যবেক্ষণ সদস্যরা হলেন মহিউদ্দিন চৌধুরী, দোলন খান, মোস্তাগ আহমেদ বাপ্পি, এস আলম সবুজ, জিসান উদ্দিন ও মায়া হাওলাদার।


নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কমিউনিটি নেতা সৈয়দ আনা মিয়া, এমএম নুর, আবুল কাশেম, নরুল ইসলাম, ইঞ্জিনিয়ার হোসাইন, মাহবুবর রহমান বাবু সহ বিদেশি সাংবাদিকেরা ও উপস্থিত ছিলেন।

আরও খবর