ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার সকালে হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শিক্ষক মাসুদ হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি অভিনুর ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, কালব লি. শেরপুর ও জামালপুর জেলা ব্যবস্থাপক মো. সোলাইমান হোসেন। প্রধান আলোচক ছিলেন, ময়মনসিংহ ‘ছ’ অঞ্চলের কালব ডিরেক্টর মো. সাইফুদ্দিন আহাম্মেদ সবুজ। শুরুতেই জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রথম অধিবেশনে আলোচনা এবং দ্বিতীয় অধিবেশনে সমিতির আয়-ব্যয় হিসাব প্রদানসহ পরবর্তী বছরের বাজেট অনুমোদন করা হয়। অনুষ্ঠানের শেষদিকে উপস্থিত সদস্যদের মাঝে র‍্যাফেল ড্র-এর মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।

Tag
আরও খবর