লোহাগাড়ায় সৎ পিতা কর্তৃক কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে এক যুবক আটক। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঝিনাইগাতী বাজারে মোবাইল কোর্টের অভিযান: ৪ দোকানিকে জরিমানা *পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে স্বাগত র‌্যালি অনুষ্ঠিত* নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত উলিপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা চিলমারীতে "চিলমারী প্রেসক্লাবের" ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ঝিনাইগাতীতে নলকুড়া ইউনিয়নে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ৩ কোটি টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার শার্শার বাগআঁচড়ায় অমিত প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ইউএনও’র উদ্যোগে পঙ্গু রফিকুলের হাতে হুইলচেয়ার রেঞ্জ ডিআইজি বরিশাল জেলা বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সাতক্ষীরায় নাগেশ্বরীতে কাউন্সিলর পদে দোয়া প্রত্যাশী তরুণ প্রার্থী জাহিদুল ইসলাম জাহিদ মোট জব্দকৃত পণ্যের মূল্য ২ লাখ ৪১ হাজার ৫০০ টাকা নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫ স্থানীয় অভিযোজন বিষয়ক স্কুল পর্যায়ে বক্তৃতামালা ২২ ঘণ্টা ধরে নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি : উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৮ নবীন চিকিৎসকের যোগদান: সবাই গলাচিপার সন্তান নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-কে বাঘারপাড়া উপজেলা বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা

সরকারের প্রথম অধ্যায় শেষ, সংলাপের মাধ্যমে দ্বিতীয় ইনিংস শুরু : প্রধান উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-02-2025 06:01:09 pm

অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার(১৫ ফেব্রুয়ারি) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এ কথা বলেন তিনি।


আসরের নামাজের বিরতি চলাকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ওই বক্তব্যের কথা সাংবাদিকদের জানান। এর আগে বিকেল তিনটার দিকে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।


প্রেস সচিব বলেন, মিটিংয়ে প্রধান উপদেষ্টা দীর্ঘসময় বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, ‘প্রথম ছয় মাস অন্তর্বর্তী সরকারের জন্য প্রথম ইনিংস বা অধ্যায় ছিল। আজকের বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে’। এ সময় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন, ‘আমরা যে দেশ গড়তে যাচ্ছি, তাতে পুরো দেশ এবং বিশ্বের সমর্থন আছে। বড় বড় দেশ আমাদেরকে বলেছে তোমাদের কি চাই, আমরা তোমাদের পাশে আছি। অন্তর্বর্তী সরকারের প্রতি ইউনাইটেড নেশনসেরও পুরো সমর্থন আছে’।


প্রেস সচিব আরও বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু শুরু হয়েছে। বলা যায়, এটা প্রস্তুতিমূলক সভা।

আরও খবর