অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

১৭ বছর ধরে তারাবি পড়ান এনসিপি'র যুগ্ম সদস্য সচিব আকরাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2025 01:54:11 pm

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হাফেজ আকরাম। © ছবি : দৈনিক দেশচিত্র


টানা ১৭ বছর ধরে খতম তারাবি পড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন। প্রতিবারের মত এবছরও ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে খতমে তারাবি পড়াচ্ছেন তিনি।

জানা গেছে, হাফেজ হওয়ার পর থেকেই প্রতি রমজানে তারাবি পড়িয়ে আসছেন আকরাম হোসাইন। ২০২২ সালে রাজনৈতিক নির্যাতনের সম্মুখীন হয়েও শারীরিক অসুস্থতা ও ভাঙা পা নিয়ে ধানমন্ডি জাবালে নূর জামে মসজিদে তারাবি এবং কিয়ামুল লাইল পড়ানোর দায়িত্ব পালন করেন তিনি।


ছাত্রজীবনের শুরু থেকেই ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ছিলেন আকরাম হোসাইন। ১৫ বছর আগে দেশের অন্যতম বড় হিফজুল কোরআন প্রতিযোগিতা 'ইকরা'-তে অংশ নিয়ে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। এরপর তিনি পিএইচপি কোরআনের আলো টিভির প্রতিযোগিতায়ও অংশ নেন। আকরাম হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন।


এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।  


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। রমজান মাসে তারাবির ইমামতি করা প্রসঙ্গে আকরাম হোসাইন বলেন, 'আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ১৭ বছর ধরে তারাবি পড়ানোর তৌফিক দিয়েছেন।


এবছর রাজনৈতিক ব্যস্ততা বেড়ে যাওয়া সত্ত্বেও আমি এই দায়িত্ব পালন করছি। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে এই খেদমত চালিয়ে যাওয়ার তৌফিক দেন। '

আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৮৮ দিন ১৯ ঘন্টা ৩৭ মিনিট আগে