নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

বরিশালের বানারীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি র‍্যালিটি উপজেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলার সম্মেলন কক্ষে আলোচনা সভায় নারীর ক্ষমতায়ন, সমতা এবং নেতৃত্বে তাদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়জিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন, উপজেলা কৃষি ও সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও কালজয়ী নারীরা।


প্রধান অতিথির বক্তব্যে বায়জিদুর রহমান বলেন, নারীর অগ্রযাত্রায় প্রশাসন ও সমাজের সকল স্তরের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। নারী-একটি শব্দ,যা শক্তি,সংগ্রাম,ভালোবাসা ও সম্ভাবনার প্রতিচ্ছবি। প্রতি বছর ৮ মার্চ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়, যার মূল উদ্দেশ্য হলো নারীর অধিকার, ক্ষমতায়ন ও সমান অধিকারের জন্য সচেতনতা সৃষ্টি করা। নারীর প্রতি সম্মান, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে পারি বলেও তিনি উল্লেখ করেন।

আরও খবর