ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শুক্রবার কক্সবাজার আসছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ১৪ মার্চ শুক্রবার কক্সবাজার সফরে আসছেন। ২ জনই একইদিন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেবেন। বিশ্বস্ত একটি সুত্র এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এর শুক্রবার কক্সবাজার সফরসূচি চুড়ান্ত করা হলেও নিরাপত্তাজনিত কারণে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এর শুক্রবার কক্সবাজার সফরসূচি প্রাক প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে বিশ্বস্থ সুত্র জানিয়েছে।

২ জন ভিভিআইপি’র কক্সবাজার আগমন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সুত্র মতে, প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব ২ জন একইদিন কক্সবাজারে ভিন্ন ভিন্ন প্রোগ্রামে অংশ নিলেও তাঁরা ২ জনই রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেবেন বলে ২ জনের প্রাক প্রাথমিক সফরসূচিতে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস জাতিসংঘের মহাসচিব সহ

রোহিঙ্গাদের সাথে ইফতার, কক্সবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করার কর্মসূচী ছাড়াও গুরুত্বপূর্ণ আরো কিছু প্রোগ্রামে অংশ নেবেন।

এছাড়া, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার (১৪ মার্চ) দুপুর ১২ টায় বিশেষ হেলিকপ্টার যোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে যাবেন। রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করে জাতিসংঘের মহাসচিব সেখানে কয়েকটি মতবিনিময় সভা ও রোহিঙ্গা ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষন করবেন। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস সহ রোহিঙ্গাদের সাথে ইফতারে যোগ দেবেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থাকে সড়কপথে কক্সবাজার পৌঁছে রাত সাড়ে ৮ টায় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

জাতিসংঘের মহাসচিবের এই সফরের শিরোনাম দেওয়া হয়েছে ‘রামাদান সলিডারিটি ভিজিট’। বাংলাদেশ সফরকালে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে রোজা রাখবেন তিনি। পবিত্র রমজান মাসে ঢাকায় আসছেন বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর রমজান মাসে মিসর ও জর্দান সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। সে সময় মুসলিমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোজা রেখেছিলেন তিনি। এবারের রোজার শুরুতেই বিশ্বজুড়ে মুসলমানদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এটি হবে গুতেরেসের বাংলাদেশে দ্বিতীয় সফর। এর আগে ২০২৩ সালে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে আলোচনা করতে ঢাকায় এসেছিলেন তিনি।

পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস ২০১৭ সালের ১ জানুয়ারী জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে