ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

নতুন সম্ভাবনার পথে মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের ‘দ্য গ্র্যান্ড প্যাসেজ-২০২৫

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ক্যারিয়ার ক্লাবের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ‘The Grand Passage’। 


 ২৬ এপ্রিল (শনিবার) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস বিল্ডিংয়ের ২য় তলায় একটি জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল হালিম। তিনি ক্লাবের কার্যক্রমের প্রশংসা করে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।


অনুষ্ঠানে ক্লাবের ‘Management Trainee’ ইন্টার্নশিপ প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বিদায়ী কমিটির সদস্যদের বিদায় সংবর্ধনা প্রদান করে তাঁদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


প্রথমবারের মতো উন্মোচন করা হয় ক্লাবের নিজস্ব মাসকট ‘ক্যারিয়ন দ্য লিডার’, যা নেতৃত্ব ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে পরিচিত হবে। আয়োজকরা জানান, এটি দেশের কোনো ক্যারিয়ার ক্লাবের জন্য একটি ব্যতিক্রমী সংযোজন। একই সঙ্গে উদ্বোধন করা হয় ক্লাবের নিজস্ব ওয়েবসাইট, যেখানে নিয়মিত ক্যারিয়ার–সম্পর্কিত দিকনির্দেশনামূলক কনটেন্ট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।


ক্লাবের সভাপতি তাহমিদ আলিফ বলেন, "The Grand Passage শুধু একটি অনুষ্ঠান নয়, এটি এক প্রজন্মের দায়িত্ব গ্রহণের সাক্ষী।" 


তার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। পরে নাচ, গান, গজল ও কবিতা আবৃত্তির মাধ্যমে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।


অনুষ্ঠানের মধ্য দিয়ে মাভাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব আবারও প্রমাণ করেছে, তারা শুধু একটি সংগঠন নয়— ক্যারিয়ার সচেতনতা, নেতৃত্ব ও সৃজনশীলতার নির্ভরযোগ্য পথপ্রদর্শক।

আরও খবর