চিলমারীতে "ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ১৭টি" নিরাপদ ও ঝুঁকিমুক্ত ভোটের আশ্বাস বাংলাদেশ সেনাবাহিনীর রাত পোহালেই ভোট: লাখাইয়ের ৪৩টি কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী শ্রমিক অধিকার আন্দোলনের এক নক্ষত্রের বিদায়: না ফেরার দেশে আমির হোসেন বেগমগঞ্জ মহিলা ভোটারদের উপর তাবলীগ জামাতের ফতোয়া থাকলেও ভোট দিতে এবারও আগ্রহী অস্ত্র ও মাদকসহ আটককে থানায় হস্তান্তর ভোমরায় বিজিবির বিশেষ অভিযানে বড় চালানসহ আটক ১ শেরপুরে নির্বাচনী দায়িত্বে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসারসহ নিহত ২, আহত ৫ কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নরসিংদী ২ পলাশ আসনের সকল কেন্দ্রে ব্যালট পেপার প্রেরণ কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নরসিংদী ২ পলাশ আসনের সকল কেন্দ্রে ব্যালট পেপার প্রেরণ ‎মোংলায় সব কেন্দ্রে পৌছানে হচ্ছে নির্বাচনি সরঞ্জাম ফেসবুক পেজের নামে সাংবাদিক কার্ড ইস্যু করে তীব্র সমালোচনার মুখে জেলা প্রশাসন ‎ভোট উৎসবে যোগ দিতে দুবলারচর ছেড়ে ৮ সহস্রাধিক জেলে লোকালয়ে ভোট ঘিরে সাতক্ষীরায় নিরাপত্তা জোরদার শান্তির প্রত্যাশায় ব্যালেটের পথে সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ। আদালতের মালখানায় মাদক চুরি: যশোরের সেই বিতর্কিত জারিকারক সেলিম শ্যালকসহ আটক খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবেই ভোটকেন্দ্র দখলের সুযোগ দেওয়া হবে না। ঝিনাইগাতীর রামেরকুড়া জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শাড়ি ও ঔষধ উদ্ধারে সফল বিজিবি উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা ভোটারদের ৫ লাখ ১৩ হাজার প্রবাসীর ভোটদান সম্পন্ন

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রাক ড্রাইভারকে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ট্রাকভর্তি বালু জব্দসহ সবুজ মিয়া (৪০) নামে এক ট্রাক ড্রাইভারকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩০ এপ্রিল বুধবার দুপুরে এই দণ্ডাদেশ প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। দণ্ডপ্রাপ্ত ট্রাক ড্রাইভার সবুজ মিয়া শেরপুর জেলার সদর উপজেলার সাতপাকিয়া এলাকার আব্দুল আজিজের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার ভোরে এক গোপন সংবাদ পেয়ে ঝিনাইগাতী উপজেলা সদরে অবৈধ বালুভর্তি একটি ট্রাক ড্রাইভারসহ আটক করে। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনে একই আইনের ১৫ এর (১) অপরাধে অপরাধী হওয়ায় সবুজ মিয়া নামে এক ট্রাক ড্রাইভারকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল। এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর