দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং *কক্সবাজারের আলোচিত প্রবাসীকে নৃশংসভাবে হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫* পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু পলাশের সাংসদ ড. আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় এলাকায় ব্যাপক উদ্দীপনা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত

"রাবিপ্রবি’তে শ্রেণি প্রতিনিধিবৃন্দের সাথে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের মতবিনিমিয় সভা অনুষ্ঠিত"

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভিন্ন ব্যাচের শ্রেণি প্রতিনিধিবৃন্দের সাথে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠিত সভায় ক্যান্টিনে মানসম্মত খাবার পরিবেশন, স্থান সংকুলান, নারী শিক্ষার্থীদের আলাদা বসার জায়গাসহ সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানবাহনের ট্রিপের সংখ্যা বৃদ্ধি, বিভিন্ন বিভাগে তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি অধিক সংখ্যক শিক্ষা সফর, ব্যবহারিক ক্লাস ও ল্যাব রুমের সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা তাদের দাবিসমূহ তুলে ধরেন।


সভায় উপস্থিত শ্রেণি প্রতিনিধিদের উত্থাপিত চাহিদা ও দাবিসমূহের প্রেক্ষিতে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান মহোদয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ইতোমধ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচী ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমুলক কাজের বিস্তারিত বর্ণনা তুলে ধরেন এবং দ্রুত এগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন এবং শিক্ষার্থীদেরকে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে ধৈর্য সহকারে তাদের একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান। 


তিনি বলেন, শিক্ষার্থীদের যেকোন সমস্যা ও দাবি যে কেউ যেকোনো সময় আমার সাথে কিংবা আজকের সভায় গঠিত শ্রেণী প্রতিনিধিদের ফোরামের মাধ্যমে তুলে ধরতে পারবে। ক্যান্টিন সম্পর্কিত যেকোন অভিযোগ শোনা মাত্র আমরা ক্যান্টিন পরিচালনা কমিটির সদস্যদের সাথে সভার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা করছি। অতি শীঘ্রই আমরা নারী শিক্ষার্থীদের আলাদা বসার জায়গাসহ সকল শিক্ষার্থীদের বসার জন্য ব্যবস্থা গ্রহণ করছি। বিদ্যুৎ সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সাথে যোগাযোগ করে পদক্ষেপ গ্রহণ করেছি। ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও কর্মীরা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য পরিদর্শন করে প্রাক্কলন কাজ সম্পন্ন করেছেন। 


তিনি আরো বলেন, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য সকাল ও বিকালে ট্রিপ সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদিত তিনটি মিনিবাস ও একটি অ্যাম্বুলেন্স ক্রয়ের প্রক্রিয়া আগামী জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও লাইব্রেরী ভবনের দ্বিতীয় তলায় ল্যাব রুম সম্প্রসারণের কাজ চলমান রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং বাড়ানোর জন্য প্রয়োজনীয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। 


উক্ত সভায় বিভিন্ন ব্যাচের ৩৮ জন শ্রেণী প্রতিনিধি, রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, ম্যানেজমেন্ট অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন,  সহকারী প্রক্টর ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব জি এম সেলিম আহমেদ এবং সহকারী প্রক্টর ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ এজাজুল ইসলাম  উপস্থিত ছিলেন।


তথ্যসূএ: জনসংযোগ দপ্তর (রাবিপ্রবি)

Tag
আরও খবর







deshchitro-6a6f6b8a95ca1-020826100842.webp
বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

১৯ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে