জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

ফসল রক্ষা বাঁধের নামে ওনিয়ম চলছে দুর্নীতি ৷

বাঁধের মধ্যে থাকা ৩০-৪০ টি গাছ কেটে ফেলায় ও নিম্নমানের কাজ করে অক্ষত বাঁধের ক্ষতির প্রতিবাদে করায় শাল্লায় কৃষকদের উপর মামলা করেছে পিআইসি’র (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সভাপতি। সোমবার বিকালে কৃষক কালাই মিয়া তালুকদার ও আজিজ মিয়া তালুকদারের উপর চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেন পিআইসি সভাপতি রেজু মিয়া। ঘটনাটি ঘটেছে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের ছায়ার হাওর উপ-প্রকল্পের ২২ নম্বর পিআইসির আনন্দপুর এলাকায়। বিকালে শাল্লা থানার একজন সাবইন্সপেক্টরসহ কয়েকজন পুলিশ সদস্য ও পাউবোর উপ-সহকারী প্রকৌশলী বাঁধ এলাকায় গিয়ে মানববন্ধনকারীদের দোষারোপ করেছেন।
জানা যায়, ২০১১ সালে সওজ (সড়ক ও জনপদ) বিভাগের উদ্যোগে এই বাঁধে দিরাই-শাল্লা সড়ক নির্মাণের জন্য মাটি ফেলা হয়। দীর্ঘ ১২ বছর ধরে বাঁধটি অক্ষত রয়েছে। বাঁধের পূর্বপাশে সারিবদ্ধভাবে লাগানো ৩০-৪০টি মেরা, বড়ই ও অন্যান্য গাছও ছিল। কিন্তু ছায়ার হাওর উপ প্রকল্পের আওতায় ২২ নম্বর পিআইসির লোকজন এসব গাছ কেটে ফেলেছে। বাঁধের মধ্যে থাকা গাছগুলো কেটে ফেলায় বাঁধটিকে ঝুঁকির মধ্যে ফেলেছে ওই পিআইসি কমিটি।
কৃষক আজিজ মিয়া বলেন, ছায়ার হাওরের আনন্দপুরের ২২ নম্বর পিআইসির কাজের অনিয়মের প্রতিবাদে আমরা গ্রামবাসী মানববন্ধন করেছি। বাঁধে রেন্টি, মেরা, বরইসহ বিভিন্ন প্রজাতির অনেক গাছ ছিল, কমিটির লোকজন গাছগুলো কেটে ফেলেছে। এতে বাঁধ দুর্বল হয়েছে।
তিনি বলেন, ২০ লাখ ৫৮ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে বাঁধের কাজে। কিন্তু এখানে এতো বরাদ্দ লাগে না। কিছু কাজ করে কাজ শেষ করেছে। এই অনিয়মের প্রতিবাদ করায় আমাদের উপর চাঁদাবাজির মামলা করেছে।
কৃষক ও সাবেক মেম্বার কালাই মিয়া বলেন, অন্যায়ের প্রতিবাদে মানববন্ধন করায় তারা (পিআইসি কমিটি) আমাদের উপর ক্ষিপ্ত হয়ে চাঁদাবাজির মামলা করেছে। আমরা বয়স্ক মানুষ এলাকার কেউ আমাদের উপর কোন দিন এরকম অভিযোগ করে নি। এলাকাবাসীর সাথে প্রতিবাদ করায় আমার উপর মামলা করেছে পিআইসির লোকজন।
আজিজ মিয়া ও কালাই মিয়া জানালেন, সোমবার বিকালে পুলিশ ও পাউবোর প্রকৌশলী বাঁধে এসে তাদের দোষারোপ করে বলেছেন, মানববন্ধন করা ঠিক হয় নি। কাজে অনিয়ম হলে পাউবো প্রকৌশলীকে জানানোর কথাও বলে যান তারা।
পাউবো’র শাল্লার দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাইয়ুম অবশ্য বলেছেন, বাঁধে গিয়ে কাউকে দোষারোপ করা হয় নি। বলা হয়েছে কাজ এখনো শেষ হয় নি। শেষ হবার পর কোন ভুল হলে জানানোর কথা বলা হয়েছে। পুলিশ তিনি নিয়ে যান নি জানিয়ে বলেছেন, ওখানে আগে থেকেই পুলিশ ছিল। তারাও কাউকে দোষারোপ করেন নি।
২২ নম্বর পিআইসি সভাপতি রেজু মিয়া বলেন, আমার কাছে চাঁদা দাবি করায় আমি থানায় অভিযোগ করেছি। গত বৃহস্পতিবার এরা আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে। গাছ কাটার বিষয়ে তিনি বলেন, ২-৪ টা চারা গাছ কেটেছি। এতে বাঁধের কোন ক্ষতি হবে না।
শাল্লা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের পর সত্য মিথ্যা জানা যাবে।
প্রসঙ্গত, গত রোববার (২৮ জানুয়ারি) দুপুরে বাঁধের নামে এসব অপকর্মের প্রতিবাদে মানববন্ধন করেন গ্রামবাসী। এতে ছায়ার হাওর উপ প্রকল্পের আওতায় ২২নম্বর পিআইসির বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
বিশ্বনাথ চক্রবর্তীর সভাপতিত্বে ও আব্দুল আজিজ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য কালাই মিয়া তালুকদার।
বক্তব্য রাখেন কৃষক গরমোহন রায়, মৃৎশিল্পী অরবিন্দু পাল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি রায়, কৃষক সুশীল শীল, রবীন্দ্র বিশ্বাস, অমর চাঁদ দাশ, বাবুল দাশ, অঞ্জন দাশ, বকুল দাশ ও কলেজ শিক্ষার্থী জুয়েল রায় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাঁধের ক্ষতি করা হয়েছে করেছে বাঁধের দুই পাশের মধ্যভাগে বাঁশের আড়ি দিয়ে। বাঁশের গোড়া পচে গিয়ে গর্তের সৃষ্টি হবে। বাঁধে যেভাবে কাজ করা হচ্ছে তা খাল কেটে কুমির ডেকে আনার মত। প্রকৃতপক্ষে এই বাঁধে কোনো প্রকল্পেরই প্রয়োজনই ছিল না। তবুও এখানে হাওরের ফসলরক্ষার নামে বাঁধ মেরামতের জন্য প্রকল্প দেওয়া হয়েছে ২০ লাখ ৫৮ হাজার টাকা।

আরও খবর