পাওনা টাকা চাওয়ার অপরাধে পেটানোর অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে জাবিপ্রবিতে প্লাস্টিক বর্জন ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জেলায় কিশোর গ্যাংএর উৎপাতে আটক আরও ১৬৩ বড়তাকিয়া যাহেদিয়া মাদ্রাসায় প্রথমবার আলিম শ্রেণির পাঠদান কার্যক্রম চালু, ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান শ্যামনগরে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: জয়পুরহাটের রায়কালী ইউনিয়ন বিএনপি অফিসে চিঠি দিয়ে ৪ নেতাকে হত্যার হুমকি আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের

জাবিপ্রবিতে প্লাস্টিক বর্জন ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম



জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুলের উদ্যোগে প্লাস্টিক বর্জন, মাদকবিরোধী সচেতনতা ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়। ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিক ব্যবহার কমানো এবং মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।


এ প্রসঙ্গে ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল বলেন," প্লাস্টিক বর্জ্য আমাদের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। একই সঙ্গে মাদক আমাদের তরুণ সমাজের সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। তাই শুধু স্লোগান নয়, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই, ক্যাম্পাসে প্লাস্টিকের ব্যবহার কমুক, পরিবেশ পরিচ্ছন্ন থাকুক এবং কোনো শিক্ষার্থী মাদকের দিকে না গিয়ে শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হোক। আজকের লিফলেট বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে অন্যদেরও সচেতন করার আহ্বান জানাচ্ছি। একটি পরিচ্ছন্ন, মাদকমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে কাজ করতে চাই।”


কর্মসূচিতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান দুর্জয়, সদস্য হুমায়ুন কবির, চিরঞ্জীত কুমার রায়, রবিউল ইসলাম রিমন, সাফিন আহমেদ, মামুন আহমেদ, অর্পণ চাকলাদার, সীমান্ত স্যানাল, শাকিল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

Tag
আরও খবর