মায়ের ইসালে সওয়াবে মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেবেন ডা. ইকবাল হোসেন নিজামী জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটিকে বিশ্বনাথ উপজেলা বিএনপির অভিনন্দন লাখাইয়ে কৃষক কার্ড ও কৃষি প্রণোদনার বিতরণ কার্যক্রমের উদ্বোধন। স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী মিঠাছড়া বাজারে উমা জুয়েলার্সের উদ্বোধন, ৩ দিন মজুরি ও ভ্যাট ফ্রি কালিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২ নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা নোয়াখালীতে প্রতিদিনের ন্যায় কিশোর গ্যাংবিরোধী আরো আটক ৬৮ জন নিখোঁজের ২১ ঘন্টা পর নওয়াপাড়া ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১ দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত শ্যামনগরে চাউলখোলার বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন বর্ণাঢ্য আয়োজনে গুড়পুকুর মেলার উদ্বোধন আন্তর্জাতিক প্রবীণ দিবসে শেরপুরে র‍্যালি ও আলোচনা সভা শেরপুরে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তির অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ পীরগাছায় মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির সমাপনী দিনে ইউনিয়ন জামাতের কর্মী সমাবেশ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মানুষের সেবক হয়ে বেঁচে থাকতে চাই: ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ আলী

​​দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের মানুষের আস্থা, ভালোবাসা ও ভরসার প্রতীক, জনদরদী চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাজ্জাদ আলী বলেছেন, "আমার ব্যক্তিগত পাওয়ার কিছু নেই; একজন সামাজিক মানুষের বৈশিষ্ট্য অনুসরণ করে আজীবন মানুষের পাশে থেকে তাদের সেবক হিসেবে কাজ করতে চাই।"

​গত ১ অক্টোবর, আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে অত্র ইউনিয়নের ২০টি পূজামণ্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ হোসেনের (সাজ্জাদ আলী) আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মহারাজপুর দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোপাল বসাক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩নং ফাজিলপুর ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম রানা।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ফাজিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের দিনাজপুর জেলা আহ্বায়ক উত্তম কুমার রায়, কোতোয়ালি আহ্বায়ক অশোক দাস ও সদস্য সচিব বলাই বসাক প্রমুখ।

​মতবিনিময় সভা শেষে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ আলী ইউনিয়নের ২০টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ব্যক্তিগত পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় পূজার উপকরণ তুলে দেন।

Tag
আরও খবর