আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

এমবাপের রেকর্ড, নঁতেকে উড়িয়ে দিলো পিএসজি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 08:51:35 am

একটি গোল করলেই রেকর্ডটা গড়ে ফেলবেন কিলিয়ান এমবাপে। এটা সবারই জানা ছিল। কিন্তু নঁতের বিপক্ষে সেই কাঙ্খিত গোলটি পেতে এমবাপেকে অপেক্ষা করতে হলো ম্যাচের একেবারে শেষ মিনিট পর্যন্ত। ঘরের মাঠে ৯০ + ২ মিনিটে রেকর্ড গড়া গোলটি করলেন ফরাসি তারকা।


সে সঙ্গে এডিনসন কাভানিকে পেছনে ফেলে পিএসজির জার্সিতে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন কিলিয়ান এমবাপে। পিএসজির জার্সিতে এখন কিলিয়ান এমবাপের নামের পাশে শোভা পাচ্ছে মোট ২০১টি গোল। উরুগুয়ের তারকা কাভানি পিএসজির হয়ে ২০০ গোল করেছিলেন ২৯৮ ম্যাচে। এমবাপে ২০১তম গোলটি করলেন ২৪৭ ম্যাচে।


ঘরের মাঠে শনিবার রাতে খেলতে নেমে নঁতেকে ৪-২ গোলে হারালো পিএসজি। সে সঙ্গে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও নিরঙ্কুশ করে নিয়েছে তারা। ২৬ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৬৩। এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মার্শেই। অর্থ্যাৎ দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের সঙ্গে ১১ পয়েন্টের ব্যবধান মেসি-এমবাপেদের।


ঘরের মাঠে মার্শেইয়ের বিপক্ষে স্বপ্নের শুরুই হয়েছিলো বলা যায় পিএসজির। ১২ মিনিটের মাথায় গোল করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফ্যাবিয়ান রুইজের কাছ থেকে বল পেয়ে বাম পায়ের দারুণ এক ভলিতে নঁতের জালে বল জড়ান তিনি।


এর ৫ মিনিট পর আবারও এগিয়ে যায় পিএসজি। এবার ১৭তম মিনিটে আত্মঘাতি গোল করেন নঁতের জাউয়েন হাদজাম। কিন্তু প্রথমার্ধেই পিএসজির এই দুই গোল পরিশোধ করে দেয় নঁতে।


৩১তম মিনিটে প্যারিসে সফরকারী দলটির হয়ে প্রথম গোল করেন লুদোভিক ব্লাস। এর ৭ মিনিট পর আবারও গোল। এবার নঁতের হয়ে ৩৮তম মিনিটে সমতাসূচক গোলটি করেন ইগনাতিয়াস গানাগো।


২-২ গোলে সমতা নিয়েই প্রথমার্ধ শেষ করে পিএসজি। দ্বিতীয়ার্ধে গিয়ে খেলার নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে নেয় পিএসজি। ৬০ মিনিটে আবারও পিএসজিকে এগিয়ে দেন পর্তুগিজ তারকা দানিলো পেরেইরা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (৯০+২ মিনিটে) জয়সূচক গোলটি করেন কিলিয়ান এমবাপে।


২০১৭ সালে ১৮ বছর বয়সে মোনাকো থেকে এমবাপে যোগ দিয়েছিলেন পিএসজিতে। এরপর থেকে ছ’বছর ধরে এমবাপে কার্যত পিএসজির ঘরের ছেলে হয়ে উঠেছেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের পর এমবাপেকে নিতে ঝাঁপিয়ে পড়েছিল বিশ্বের তাবত বড় ক্লাব।


কিন্তু পিএসজি ছেড়ে কোথাও যাননি এমবাপে। কাতার বিশ্বকাপেও তিনি দুরন্ত ছন্দে ছিলেন। তবে অনেকেই বলে থাকেন, এমবাপের যা বয়স এবং গোলের যে খিদে তাতে অনেক অনেক রেকর্ড গড়বেন তিনি।

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৪ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৭ দিন ২২ ঘন্টা ৪ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৬ দিন ১১ ঘন্টা ৩৩ মিনিট আগে