ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ফুলহ্যামকে হারিয়ে ৫ পয়েন্টের ব্যবধানই ধরে রাখলো আর্সেনাল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 11:11:03 am

একদিন আগেই ম্যানসিটির জয়ের ফলে আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান নেমে এসেছিলো ২ পয়েন্টের। আর্সেনালের সামনে সুযোগ ছিলো ৫ পয়েন্টের ব্যবধান ধরে রাখার। সে জন্য তাদেরকে হারাতে হতো ফুলহ্যামকে। ক্রাভেন কটেজে গিয়ে আর্সেনাল কী সেই জয়টি পাবে?


সেই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে গানাররা। ফুলহ্যামকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে সেই ৫ পয়েন্টের ব্যবধান ধরে রাখলো মাইকেল আর্তেতার শিষ্যরা। দুই ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েলের দুই গোল এবং নরওয়েজিয়ান ফুটবলার মার্টিন ওডেগার্ডের গোলে জয় নিয়ে ফিরে এসেছে গানাররা। ব্রাজিলিয়ান দুই গ্যাব্রিয়েল হলেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল এবং উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি।


ফুলহ্যামকে হারানোর পর ২৭ ম্যাচে আর্সেনালের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৬। ম্যানসিটির পয়েন্ট সমান ২৭ ম্যাচে ৬১। সমান ম্যাচে ফুলহ্যামের পয়েন্ট ৩৯। তাদের অবস্থান ৮ম স্থানে।


সে সঙ্গে দারুণ একটি রেকর্ডও গড়ে ফেলেছে আর্সেনাল। লন্ডন ডার্বিতে টানা ৫টি অ্যাওয়ে ম্যাচে শুধু জয়ই নয়, একটি গোলও হজম করতে হয়নি আর্সেনালকে।


লিগে এখনও ১১টি ম্যাচ বাকি আর্সেনালের। শেষ পর্যন্ত ম্যানসিটির সঙ্গে কী এই ব্যবধান ধরে রাখতে পারবে তারা? আগামী সপ্তাহেই ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ঘরের মাঠে নামার পর ব্যবধানটা আট পয়েন্টে নেয়ার সুযোগ রয়েছে গানারদের।


আর্সেনালের তিন গোলে অ্যাসিস্ট করা লিয়ান্দ্রো ত্রোসার্ড বলেন, ‘আওয়াজটা কেমন শোনা যাচ্ছে? আর মাত্র ১১ ম্যাচ এবং এই ১১টি ম্যাচই আমাদের জন্য ফাইনাল। আমরা ম্যাচ বাই ম্যাচ এগুতে চাই। আবার সবচেয়ে বড় কথা হলো, আমরা নিজেদেরকে ক্লিনশিট (গোল হজম না করা) রাখতে চাই।’


ঘরের মাঠে অবশ্য ফুলহ্যাম অনেক বেশি শক্তিশালী। সর্বশেষ সাত ম্যাচের একটিতে হেরেছে তারা। এবার অষ্টম ম্যাচে এসে হারলো দ্বিতীয় ম্যাচে।


ক্রাভেন কটেজে আর্সেনাল অবশ্য জয়ের কাজটা সেরে ফেলেছে প্রথমার্ধেই। ম্যাচের ২১তম মিনিটেই ফুলহ্যামের জালে বল জড়িয়ে দেন গ্যাব্রিয়েল। ছোট বক্সের সামনে থেকে দারুণ এক হেডে গোলটি করেন তিনি।


এর ৫ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করে আর্সেনাল। এবার গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। লিয়ান্দ্রো ত্রোসার্ডের ক্রস থেকে ভেসে আসা বলে সহজ এক হেডে গোলটি করেন মার্টিনেলি। এ নিয়ে চলতি মৌসুমে ১২তম গোল করেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে তার চেয়ে বেশি গোল করেছেন আর মাত্র চারজন ফুটবলার।


প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে, ৪৫ + ২ মিনিটে তৃতীয় গোল করেন মার্টিন ওডেগার্ড। লিয়ান্দ্রো ত্রোসার্ডের ক্রস থেকে বল পেয়ে দারুণ এক শটে ফুলহ্যামের জালে বল জড়িয়ে দেন ওডেগার্ড।


৭৭ মিনিটে মাঠে নামেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল হেসুস। গত নভেম্বরে বিশ্বকাপ চলাকালেই ইনজুরিতে পড়েন হেসুস। এরপর তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ ইনজুরির পর অবশেষে মাঠে ফিরে আসেন ব্রাজিলিয়ান এই তারকা। ৭৭তম মাঠে নামার পর স্বাগতিক ফুলহ্যামের দর্শকরা পর্যন্ত দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে স্বাগত জানান।


হেসুস ৮৫তম মিনিটেই গোল করে ফেলেছিলেন প্রায়। কিন্তু খুব কাছ থেকে তার নেয়া শটটি ফিরিয়ে দেন ফুলহ্যাম গোলরক্ষক বার্নড লেনো।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ৬ ঘন্টা ৩ মিনিট আগে