বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

‘বেঞ্চ দেখা খুবই গুরুত্বপূর্ণ’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 02:53:37 pm

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে প্রথম দুই খেলায় জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।


মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। এ ম্যাচে জিতলে প্রথমবার ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারবে টাইগাররা। 


তবে সিরিজ জিতে যাওয়ায় শেষ ম্যাচে নিজেদের বেঞ্চ কতটা শক্তিশালী তা পরখ করতে চায় বাংলাদেশ। যে কারণে সিরিজের শেষ ম্যাচে প্রথম দুই খেলায় যারা একাদশে সুযোগ পাননি তাদের খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট।


এমনটি জানিয়ে জাতীয় দলের সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, বেঞ্চ দেখা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বেঞ্চের খেলোয়াড়দের খেলার সুযোগ না দেন, প্রস্তুত হওয়ার সুযোগটা না দেন, কখনো যদি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মূল খেলোয়াড়রা চোটে পড়ে, তখন তো কোনো প্রস্তুতি ছাড়াই খেলতে হয়। কাজেই সেই সুযোগটা দল নেবে কিনা, সেই আলোচনা এখনো হয়নি। সেটা করতে পারে। সেটা করলে কোনো সমস্যা নেই।


জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও জানান শেষ ম্যাচে দলে পরিবর্তন হলেও দলের জয়ের দিকেই মনোযোগ থাকবে। 


তিনি বলেন, আমাদের মনোযোগ থাকবে জেতার দিকে। অবশ্যই আমরা জিততে চাই। সেটার মাধ্যমে আমরা যদি দুই-একটা চেঞ্জ করতে পারি- সেটা দল করতে পারে।

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৯ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে