বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

চোখে চোট পেয়েছেন মিরাজ, প্রথম ওয়ানডে নিয়ে অনিশ্চয়তা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-03-2023 06:14:09 pm

সংগৃহীত ছবি

আগামীকাল আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শনিবার মাঠে নামবে দুই দল। খেলা মাঠে গড়ানোর আগে শেষ প্রস্তুতি নিতে শুক্রবার সকাল ১০টা থেকে অনুশীলন শুরু করে বাংলাদেশ। সেখানেই বাঁধে বিপত্তি, অনুশীলন শুরুর আগেই চোট পান মেহেদী হাসান মিরাজ। 


অনুশীলন শুরুর আগে গা গরমের ফুটবল ম্যাচে হাসান মাহমুদের শট নেয়া বল সরাসরি আঘাত করে মিরাজের মুখে। সাথে সাথেই মুখে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সাথে সাথে ছুটে আসেন তার সতীর্থরা। অবস্থা বেগতিক দেখে মিরাজকে নেয়া হয় স্থানীয় এক হাসপাতালে।


হাসপাতালে চিকিৎসকের পরামর্শে সিটি স্ক্যান করানো হয় মিরাজের, রিপোর্ট পাবার পর চোখের ডাক্তারের কাছে নেয়া হয় তাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত কেমন আছেব মিরাজ, তা জানিয়েছেন জাতীয় দলের চিকিৎসক দেবাশীষ চৌধুরি।


দেবাশীষ বলেন, 'সিটি স্ক্যানে বিপজ্জনক কিছু ধরা পড়েনি। তবে ওর ডান চোখে চোট লেগেছে। চোখে একটু রক্ত জমে আছে। এখন পর্যন্ত রিপোর্ট হাতে পাইনি। রিপোর্ট পাওয়ার পর হয়তো বিশদ বলতে পারব কতটা গুরুতর আঘাত এটি।'


আগামীকাল ম্যাচ খেলতে পারবেন তো মিরাজ? এমন প্রশ্নের জবাবে দেবাশীষ বলেন, ‘এই মুহূর্তে বলা কঠিন আগামীকাল ম্যাচে তার খেলার সুযোগ আছে কিনা। আমরা মিরাজকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ডাক্তার কী বলে, তারপর তার অবস্থা সম্পর্কে জানা যাবে।’ 


আগামীকাল ১৮ মার্চ বেলা ২টায় সিলেটে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচটি। ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

১৬ দিন ১৫ ঘন্টা ২৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১৯ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে