বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ভুটানকেও উড়িয়ে দিয়েছে রাশিয়ার মেয়েরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 05:40:43 am

ঢাকায় চলমান সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ইউরোপের দল রাশিয়া যে টপ ফেভারিট, তা তারা প্রমাণ করেছিল প্রথম ম্যাচে বাংলাদেশের জালে তিন গোল দিয়ে।


শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে রুশ মেয়েরা আরও বিধ্বংসী হয়ে উঠেছিলেন ভুটানের বিপক্ষে। পাহাড়ি দেশটিকে ৯-১ গোলে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নেয় প্রথমবারের মতো সাফে খেলতে আসা রাশিয়ান কিশোরীরা।


প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়েছিল রাশিয়া। বিজয়ী দলের আনাস্তাসিয়া চেরোনাসোভা হ্যাটট্রিক করেছেন। জোড়া গোল করেন এসেনিয়া কাদিন্তসেভা। একটি করে গোল করেন এলেনা গোলিক, আনাস্তাসিয়া কারাতায়েভা, সোফিয়া গোলোভিনা এবং পলিনা বোগদানোভা। রাশিয়ার কিরা নাইমোভা ৪৯ মিনিটে আত্মঘাতী গোল করলে পরাজয়ের ব্যবধান কমে ভুটানের।


দ্বিতীয় জয়ে রাশিয়া ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেছে। অন্যদিকে তিন ম্যাচ খেলে সবকটিই হারলো ভুটান। এ হারে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেলো। আগের দুই ম্যাচে তারা হেরেছিল বাংলাদেশের কাছে ৮-১ এবং নেপালের কাছে ৫-০ গোলে।


ভুটানের পরের ম্যাচ রোববার ভারতের বিরুদ্ধে। আর রাশিয়ার পরের ম্যাচ একইদিন নেপালের বিরুদ্ধে।

আরও খবর

6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫২ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে