বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ভঙ্গ শ্রীলংকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-03-2023 11:26:06 am

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেে গেছে শ্রীলংকা। এই হারে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ভঙ্গ হলো লংকানদের। ২৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে থেকে বিশ^কাপ সুপার লিগ শেষ করলো শ্রীলংকা।

আগামী ওয়ানডে বিশ^কাপে খেলতে হলে এ বছরের জুন-জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে বাছাইপর্ব খেলতে হবে ১৯৯৬ সালের বিশ^ চ্যাম্পিয়ন শ্রীলংকাকে। ১০ দলের বাছাই পর্ব থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সুযোগ পাবে দু’টি দল। শ্রীলংকা ছিটকে যাওয়ায় অষ্টম ও শেষ দল হিসেবে বিশ^কাপে সরাসরি খেলার লড়াইয়ে এখন আছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। ইতোমধ্যে বাংলাাদেশসহ সাত দল বিশ^কাপে খেলা নিশ্চিত করেছে।  

বিশ^কাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয়ের বিকল্প ছিলো না শ্রীলংকার। হ্যামিল্টনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা।

নিউজিল্যান্ডের বোলারদের তোপে ব্যাট হাতে সুবিধা করতে না পারায় ৪১ দশমিক ৩ ওভারে ১৫৭ রানে অলআউট হয় শ্রীলংকা। ২৪ ওভার পর্যন্ত লড়াই করে দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। মিডল অর্ডারে অধিনায়ক দাসুন শানাকা ৩১, চামিকা করুনারতেœ ২৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৩ রানে আউট হন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি-হেনরি শিপলি ও ড্যারিল মিচেল ৩টি করে উইকেট নেন।

১৫৮ রানের সহজ লক্ষ্যে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডেরও। ২১ রানে ৩ উইকেট হারায় তারা। দলীয় ৫৯ রানে চতুর্থ উইকেটের পতন ঘটলে চাপে পড়ে কিউইরা। পঞ্চম উইকেটে ১০৮ বলে অবিচ্ছিন্ন ১০০ রান করে নিউজিল্যান্ডকে ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ দেন উইল ইয়ং ও হেনরি নিকোলস।

ইয়ং ১১টি চারে ১১৩ বলে অপরাজিত ৮৬ রান করেন। ৫২ বলে অনবদ্য ৪৪ রান করেন নিকোলস। ম্যাচ সেরা হন ইয়ং। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতলো নিউজিল্যান্ড।

আগামী ২ এপ্রিল থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও শ্রীলংকা। ওয়ানডের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিলো নিউজিল্যান্ড।

আরও খবর




6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৩৮ দিন ১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে