প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

আদালতে যাওয়ার আগে আইনজীবীদের সঙ্গে আলাপে ট্রাম্প

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 02:54:34 pm

আদালতে হাজির হওয়ার আগে নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে আইনজীবীদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলাপ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ম্যানহাটানের আদালতে হাজির হবেন তিনি।  


সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আদালতে হাজিরা দিতে সোমবার নিউইয়র্ক শহরে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।


ফ্লোরিডা থেকে ব্যক্তিগত উড়োজাহাজে করে নিউইয়র্কে আসেন ট্রাম্প। বোয়িং ৭৫৭ মডেলের ওই উড়োজাহাজটিতে লেখা তার নামটি ছিল চোখে পড়ার মতো। আড়াই ঘণ্টা পর সেটি নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণ করে।


ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে নির্বাচনের আগে পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। যৌন সম্পর্কের বিষয়টি গোপন রাখতেই এই তারকাকে ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ আসে। যদিও সেই পর্ন তারকার সঙ্গে সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন ট্রাম্প।


এদিকে মঙ্গলবার প্রথমে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে ডোনাল্ড ট্রাম্প আত্মসমর্পন করতে পারেন বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তাকে মূলত গ্রেপ্তার এবং অ্যাটর্নি অফিসের জিম্মায় আছেন বলেই ধরে নেওয়া হবে এমনটাই জানায় সংবাদমাধ্যমটি।


তারপর তাকে আদালতে হাজির করা হবে। তবে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের কর্মকর্তারা ট্রাম্পের হাতে হাতকড়া পরাবেন না বলেই ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।   


আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত প্রকাশের কথা রয়েছে। স্থানীয় সময় দুপুর ২টা ১৫মিনিটে শুনানি শুরু হওয়ার কথা জানায় বিবিসি। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি।  


এদিকে ট্রাম্পের মামলার শুনানি উপলক্ষে নিউইয়র্ক শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাম্প টাওয়ারের এবং আদালতের চারপাশে ব্যারিকেড স্থাপন করেছে পুলিশ। আদালতের আশেপাশের কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হবে।


নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সোমবার সতর্ক করে দিয়ে বলেন, যেই প্রতিবাদের সময় সহিংসতা করবে তাকেই আটক করা হবে।

আরও খবর