জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

সাকিব-মুশফিকের হাফসেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-04-2023 06:23:09 am

একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আগের দিনের করা ৩৪-এর সঙ্গে মাত্র ৬ রান যোগ করতেই ফেরেন মুমিনুল হক। এরপর অবশ্য টাইগারদের ব্যাকফুটে চলে যাওয়ার কথা ছিল। সেটি খুব ভালোভাবেই সামাল দিয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব ব্যক্তিগত ৩১তম অর্ধশতক। এই কীর্তি গড়তে তিনি খেলেছেন মাত্র ৪৫ বল।


এরপর অর্ধশতক হাঁকান মুশফিকও। ৬৯ বলে ৬ টি চার ও ১ ছক্কায় এই হাফসেঞ্চুরি হাঁকান তিনি। সাকিব-মুশফিকের ব্যাটে বিপর্যয় কাটিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭০ রান তুলে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ।  


এর আগেরদিন ৩৪ রানে ২ উইকেট নিয়ে দিন শেষ করেছিল টাইগাররা। কিন্তু পরদিনের শুরুতেই মার্ক অ্যাডায়ারের বলে ব্যক্তিগত ১৭ রান করে ফেরেন মুমিনুল। এরপর সাকিব-মুশফিক মারমুখী মেজাজে ব্যাট চালাতে শুরু করেন। দুজনের জুটিতে মাত্র ৫৩ বলেই ৫০ রান পূর্ণ হয়। তবে মুশফিকের চেয়ে তুলনামূলক বেশি আক্রমণাত্মক খেলছেন সাকিব।


ব্যক্তিগত অর্ধশতক তোলার সময়ও সাকিব পরপর দুই বলে চারের বাউন্ডারি খেলেন। তার পুরো ইনিংসই তিনি সাজিয়েছেন আইরিশ বোলারদের বল একের পর এক সীমানাছাড়া করে। এই মুহূর্তে অপরাজিত সাকিব ৫৭ রান এবং মুশফিক ব্যাট করছেন ২৬ রানে।


এর আগেরদিন ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত এবং তামিম ইকবাল। তবে শুরুতেই গোল্ডেন ডাকে ফিরে যান শান্ত। এরপর দিনের শেষ বলে বিদায় নেন তামিমও।

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১৬ ঘন্টা ৫২ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৯ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে