কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত

  • 'বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি তথ্য দিন, সেবা নিন’ এই স্লোগানে দিনাজপুর জেলার বিরামপুর থানার  ৩নম্বর বিটের আয়োজনে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিংয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ অক্টোবর-২০২৩ইং) সকাল ১১:৩০ মিনিট বিরামপুর থানার ৩নং খানপুর ইউনিয়নে বিট ও ৩নং খানপুর ইউনিয়ন বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠকে ৩নং বিট অফিসার এসআই (নিরস্ত্র) ইসলামের ও সহকারী বিট অফিসার (নিরস্ত্র) এ,এসআই সুশীল চন্দ্র বর্মণ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার।

ওসি বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী নির্যাতন ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। অভিভাবকদের এ ব্যাপারে বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি উঠতি বয়সী ছেলে মেয়েদের গতিবিধি সম্পর্কে সবার্বক্ষণিক খোঁজখবর রাখার অনুরোধ করেন। তাদের হাতে মোবাইল ফোন ও মোটরসাইকেল না দেওয়ার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি মাদক বিক্রেতা ও সেবনকারী, অপরাধী, আইন ভঙ্গকারীদের ব্যাপারে নির্ভুল তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাবাসীর প্রতি অনুরোধ জানান।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন, চিন্তরঞ্জন পাহান চেয়ারম্যান ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ এবং অত্র ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য সংরক্ষিত মহিলা সদস্যাগন ৩নং খানপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

Tag
আরও খবর