কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ফরিদপুরে এক লক্ষ ২৫ হাজার গাছ লাগাবে জেলা প্রশাসক

আজ বুধবার সকাল দশটায় ফরিদপুর কবি জসীমউদ্দীন হলে এ উপলক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছীন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা প্রশাসকের প্রধান নির্বাহী কর্মকর্তা বাকাইদ হোসেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম। বিশিষ্ট শিক্ষাবিদ ও অধ্যাপক মোহাম্মদ শাহজাহান নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাঈদ আনোয়ার উপ পরিচালক পরিবেশ অধিদপ্তর ফরিদপুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিয়া দত্ত। বক্তারা পরিবেশ বিপর্যয়ের বিভিন্ন দিক তুলে ধরেন এবং এ জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। 



সভায় আগামী ৯ জুন ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক লক্ষ ২৫ হাজার চারা লাগানো হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।



বক্তারা বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে গাছপালা নষ্ট হচ্ছে, নদী নষ্ট হচ্ছে, বিভিন্ন জলাশয় নষ্ট হচ্ছে, এর কারণে আবহাওয়ার পরিবর্তন ঘটছে। যা অত্যন্ত ক্ষতিকর। বক্তারা বলেন দ্রুত নগরায়নের জন্য আমাদের জলাশয় গুলো ভরাট হয়ে যাচ্ছে, সেখানে বহু তল ভবন গড়ে উঠছে। প্রতিবছর কৃষি জমি হারাচ্ছে। এভাবে চলতে থাকলে ২০৫০ সালের মধ্যে পাঁচ মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদন কমে যাবে। আমরা কৃষি জমি রক্ষা করতে পারছি না। জলাশয় গুলো রক্ষা করতে পারছি না। পরিবেশ রক্ষায় তেমন কোনো দৃশ্যমান কাজ দেখা যাচ্ছে না। বক্তারা বলেন

পরিবেশ বিপর্যয় বিভিন্ন সমস্যা তুলে ধরে সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদগুলো তুলে ধরেন এজন্য তাদের ধন্যবাদ। আর তাই পরিবেশ রক্ষায় এখন থেকে সচেতন হবে। এক্ষেত্রে শুধু প্রশাসন বা পুলিশ নয়। নিজেরাই পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে গাছ লাগানোর কোন বিকল্প নেই। তাই সবাইকে গাছ লাগাতে হবে এবং গাছের পরিচর্যা করতে হবে।



অনুষ্ঠানে পরবর্তী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কৃত দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Tag
আরও খবর



ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

৩৫৩ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে