কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভাঙ্গায় সেই সমালোচিত প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের পদত্যাগ দাবিতে মানববন্ধন


ফরিদপুরের ভাঙ্গা কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্তের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্কুলটির সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা। আজ বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ভাঙ্গা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্লোগান গান দিয়ে প্রধান শিক্ষকের পদত্যাগসহ তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। 


মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম মিয়ার (রুমি) সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, স্কুলটির ম্যানেজিং কমিটির সাবেক সদস্য এনায়েত হোসেন মুন্সী, আব্দুল আলিম মিয়া, আনোয়ার মাতুব্বর মঞ্জু। বক্তারা বলেন, প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্ত দীর্ঘদিন যাবত স্কুলে সেচ্ছাচারিতা, বিভিন্ন অনিয়ম-দূর্ণীতি করে প্রতিষ্ঠানটি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাঁর বিরুদ্ধে শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরসহ ফরিদপুর দূর্ণীতি দমন কমিশন ও জেলা প্রশাসকের কাছে একাধিক অভিযোগের তদন্তকার্য চলমান রয়েছে। সম্প্রতী, অরুনের বিরুদ্ধে সমকালসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার হয়। কিন্তু, স্থানীয় রাজনৈতিক একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায়, অরুন চন্দ্র দত্ত এখনো বহাল তবিয়তে রয়েছেন। তাকে বাঁচাতে একটি কুচক্র বিভিন্ন মহলে দৌঁড়ঝাপ করছেন। অনতিবিলম্বে প্রধান শিক্ষকের পদত্যাগসহ তাঁর বিরুদ্ধে আইনগত বিচারের দাবি জানান বক্তারা। অন্যথায়, আগামীতে আরও কঠোর কর্মসুচির ঘোষনা দেন বক্তারা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও স্থানীয় প্রমুখ।




প্রধান শিক্ষক অরুন চন্দ্র দত্ত জানান, আমি একটি জরুরী কাজে বাইরে আছি। তাঁর পদত্যাগের দাবিতে স্থানীয়দের মানববন্ধনের বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হন নি। 




উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্তকার্য চলছে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি বর্তমানে ইউএনও স্যার। তাই তিনিই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন। ভাঙ্গা ইউএনও বিএম কুদরত এ খুদা জানান, উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই ব্যবন্থা নেওয়া হবে।

আরও খবর



ফরিদপুরে জামায়াতের গণ সমাবেশ অনুষ্ঠিত ‌

৩৫৩ দিন ৫ ঘন্টা ৩৩ মিনিট আগে