কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক দেবী চন্দ্র।

আগামী প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার গুনগতমান উন্নয়নের বিকল্ল নেই। টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস চালাতে হবে। শিক্ষার্থীদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করে তুলতে মোবাইল আসক্তি কমাতে শিক্ষার পাশাপাশি সৃজনশীল বিনোদনের ব্যবস্থা গ্রহন করতে হবে।লাখাইয়ে সরিষা নির্ভর মধু চাষে সকল প্রকার সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন বলেন পুষ্টি অন্যতম উপাদান মধু চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। আসন্ন নির্বাচনে প্রশাসন শতভাগ  নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করে যাবে। নির্বাচনকে পুঁজি করে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। লাখাইর জলাবদ্ধতা ও পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।লাখাই বর্তমানে একটি শান্তিপূর্ন এলাকা। এ ধারা অব্যাহত রাখতে সকলের ঐক্য প্রয়াস চালানোর আহবান জানিয়ে বলেন শান্তিপূর্ণ জনপদ গড়ে তুলা যেমন কঠিন তা ধরে রাখা আরোও কঠিন। বৃহস্পতিবার লাখাইয়ে জেলা প্রশাসকের সাথে সকল শ্রেনী পেশার প্রতিনিধিদের মতবিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন হবিগঞ্জ এর জেলা প্রশাসক দেবী চন্দ।

 হবিগঞ্জের লাখাইয়ে  জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাএবং রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কর্মকর্তা কর্মচারি, সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের সাথে  মতবিনিময় সভা বৃহস্পতিবার (৩১ আগষ্ট)    দুপুরে   উপজেলা পরিষদ  মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউ,এন,ও) নাহিদা সুলতানার সভাপতিত্বে ও লাখাই উপজেলার পঃপঃ কর্মকর্তা গৌতম চন্দ্র রায় এর সঞ্চালনায়  অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  হবিগঞ্জেরজেলা  প্রশাসক দেবী চন্দ।

 বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।

 সভায় লাখাইয়ের সমস্যা ওসম্ভাবনা নিয়ে আলোচনায় অংশ নেন  উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া, বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসান মিজান, উপজেলা আ'লীগের সহ সভাপতি আব্দুল মতিন, সুজন-সুশাসনের জন্য নাগরিক লাখাই উপজেলা কমিটির  সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম,  লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক আশিষ দাশ গুপ্ত, বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী,ফরদাবাদ সপ্রাবির প্রধান শিক্ষক  প্রানেশ গোস্বামী,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি  লিটন চন্দ্র সুত্রধর।  সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লাখাই পবিস এর এজিএম শরিফুল ইসলাম ও গীতা পাঠ করেন কামনা রঞ্জন দাশ। 

পূর্বান্হে জেলা প্রশাসক লাখাই উপজেলা প্রশাসন এর কর্মকান্ড প্রত্যক্ষ করেন এবং বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের  এর সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

 আগে লাখাই উপজেলা সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা সন্তানদের কে নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে।পরিশেষে তিনি উপজেলার মোড়াকরি ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও এর বাসিন্দাদের খোঁজ খবর নেন।

Tag
আরও খবর






বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ

৯ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে