কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামিলীগ



বিএনপি-জামাত এর দেশব্যাপী অবরোধের  প্রতিবাদে কুড়িগ্রামে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও যুবলীগ। 


বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় অফিস চত্বরে অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ। এসময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামী লীগ নেতা এ্যাড. আব্রাহাম লিংকন, সাঈদ হাসান লোবান, অলক সরকার, আলহাজ্ব আবুল কালাম আজাদ, জিল্লুর রহমান টিটু, মোস্তাফিজার রহমান সাজু, ফজলে নুর তানু, আতাউর রহমান বিপ্লব প্রমূখ। 


বক্তারা বিএনপি-জামাত এর সকল নৈরাজ্যের প্রতিবাদে নেতা-কর্মীদের রাজপথে থেকে মোকাবেলা করার আহ্বান জানান।


অপরদিকে, শহরের কলেজ মোড় এলাকা থেকে একই প্রতিবাদে রেদওয়ানুল হক দুলাল ও মমিনুর রহমান মমিন এর নেতৃত্বে জেলা যুবলীগ ও দলীয় অফিস চত্বর থেকে সাবেক মহিলা এমপি নাজমিন সুলতানা নাজলী এর নেতৃত্বে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে একটি পৃথক পৃথক মিছিল শহর প্রদক্ষিণ করে। 


আরও খবর