কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

রাজিবপুরে ৭ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ আটক ১জন

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর গেট থেকে বিশেষ  অভিযান পরিচালনা করে ৭ কেজি ৯০০গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে রাজিবপুর থানা পুলিশ। 

আটককৃত আসামি মো: আকুল মিয়া (৩৫)। সে পার্শ্ববর্তী উপজেলা রৌমারীর চর লাঠিডাঙ্গা গ্রামের মোঃ জহর আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার ১২ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ৭ঃ৩০ ঘটিকায় রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমানের দিকনির্দেশনায় এসআই মো: ওয়াসিম বিল্লাহ ও তাঁর টিম রাজিবপুর থানাধীন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনে এক ব্যক্তি গাঁজা সহ অবস্থান করছে।  

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশের ঐ টিম সকাল ৭ঃ৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি আকুল মিয়া কে আটক করে। এসময় আটককৃত আসামির কাছ থেকে ৭ কেজি ৯০০গ্রাম গাঁজা উদ্ধার হয়।

আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে। আসামি বর্তমানে রাজিবপুর থানা হাজতে আছে। 

এ বিষয়ে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ বলেন, মামলা রুজু করা হয়েছে এবং আসামি কে আগামীকাল জেল হাজতে প্রেরণ করা হবে।

Tag
আরও খবর