সারা দেশে নো হেলমেট, নো ফুয়েল বাস্তবায়নের সিদ্ধান্ত কার্যকরে লালমনিরহাটের পাটগ্রামে দিনব্যাপী নানা সচেতনতামূলক কাজ করছে ট্রাফিক পুলিশ।
সড়ক দুর্ঘটনায় জীবনহানী ও ক্ষয়ক্ষতি রোধে সচেতনতা বৃদ্ধিতে পাটগ্রাম ট্রাফিক জোন স্থানীয় জনসাধারণের মধ্যে হেলমেট ছাড়া মোরটসাইকেল না চালাতে, মোটরসাইকেলে তিনজন আরোহী না উঠতে ও অধিক গতিতে মোটরসাইকেল না চালাতে চালক ও অভিভাবকদের নিয়ে একাধিক সচেতনতামূলক সভা করছে।
বুধবার (২৬ জুন) দুপুরে উপজেলার সরকারি জসমুদ্দিন কাজি আব্দুল গণি কলেজ মোড়ে সচেতনতামূলক এ সভার আয়োজন করা হয়।
পাটগ্রাম ট্রাফিক জোনের উদ্যোগে সভায় বক্তব্য দেন পাটগ্রামের টিআই শেখ মোঃ আবু মুসা (শহর ও যানবাহন), সার্জেন্ট সোহাগ চৌধুরী, টিএসআই শাহজাহান আলী, এটিএসআই আফজাল হোসেন। এ সময় ট্রাফিক কনস্টেবল হৃদয় কুমার, নুর মোহাম্মদ আলীসহ স্থানীয় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালক এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
এছাড়াও দিনব্যাপী ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে উপজেলার তিনটি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ ফেস্টুন প্রদর্শন এবং পাম্প মালিক ও কর্মচারীদেরকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদেরকে জ্বালানি তেল না দেওয়ার জন্য অনুরোধ জানায় পাটগ্রাম ট্রাফিক জোন।
৩০৬ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৩৯ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩৪১ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৫৪ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে
৩৫৪ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩৫৫ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৯০ দিন ৭ ঘন্টা ৭ মিনিট আগে
৪১৬ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে