কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীর রাংটিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

“মাদক মুক্ত সমাজ চাই, খেলাধুলার বিকল্প নাই” এ স্লোগানকে সামনে রেখে ও সাংবাদিক সাদ্দাম হোসেন সুবর্ণ’র সার্বিক তত্ত্বাবধানে শেরপুরের ঝিনাইগাতীর রাংটিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলা ৮ নভেম্বর বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে। রাংটিয়া যুব সমাজের আয়োজনে এ টুর্ণামেন্টে ৬টি টিম অংশগ্রহণ করে রাংটিয়া নাইট রাইডার্স ও রাংটিয়া সুপারস্টাইকার্স ফাইনালে উঠে। ৩ নভেম্বর থেকে এ খেলা শুরু হয়ে ৮ নভেম্বর বুধবার রাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফাইনাল খেলার উদ্বোধন করেন, ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও চ্যানেল ২৪ এর শেরপুর জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বি'র সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, এসএমএ ওয়ারেজ নাইম মডেল কলেজের অধ্যক্ষ ইমরুল কায়েস, নলকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, সাংবাদিক গোলাম রব্বানী টিটু, সাংবাদিক মোহাম্মদ দুদু মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ছামিউল হক রনি প্রমুখ। বিভিন্ন বয়সী শতশত ক্রীড়ামোদী নারী ও পুরুষ এ খেলা উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। ১২ ওভারের এ খেলায় রাংটিয়া নাইট রাইডার্স বিজয় অর্জন করে।

Tag
আরও খবর